ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

প্রেমের টানে মার্কিন নারী ফরিদপুরে

বাঙালী কন্ঠ ডেস্কঃ প্রেমের টানে মার্কিন নারী চলে এসেছেন ফরিদপুরে। ঘর বেঁধেছেন  সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামের আলাউদ্দিন মাতুব্বরের ছেলে আশরাফউদ্দিন মাতুব্বর সিংকুর সঙ্গে। গতকাল দুপুরে তাদের বৌভাত অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে মাস্টার্সে পড়াশুনা করছেন সিংকু।
জানা গেছে, কয়েক বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম  ফেসবুকে নিউ ইয়র্কের বাসিন্দা ৪৫ বছর বয়সী শ্যারণের সঙ্গে পরিচয় হয় সিংকুর। একপর্যায়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। এরই মধ্যে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ হয়। দুই পরিবারের মধ্যে আলাপচারিতায় তাদের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন হয়।

এক পর্যায়ে তাদের বিয়ে হয় মোবাইল ফোনে। গত ২০শে সেপ্টেম্বর শ্যারণ আসেন ঢাকায়। অতঃপর ফরিদপুর শহরের একটি হোটেলে রাত্রি যাপন করেন। গতকাল হলো তাদের বৌভাত। মার্কিন নারীর হৃদ্যতাপূর্ণ আচরণে যারপরনাই খুশি এলাকাবাসী। বাংলা না বুঝলেও তার ভাব ভঙ্গিতেই তারা বুঝে নিচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

প্রেমের টানে মার্কিন নারী ফরিদপুরে

আপডেট টাইম : ০৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯