চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, সিটি কর্পোরেশন পরিচালিত স্বাস্থ্য বিভাগে ক্যান্সার আক্রান্ত রোগীদের সেবা কার্যক্রম চালু করা হবে। যে হারে মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, তাতে রোগীদের সেবার জন্য নতুন উদ্যোগের বিকল্প নেই। শুক্রবার সকালে নগরীর রেডিসন ব্লু চিটাগং বে-ভিউতে ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সচেতনতা তৈরি ও এর ঝুঁকি প্রতিরোধে চট্টগ্রামে প্রথমবারের মত আয়োজিত ‘আন্তর্জাতিক ব্রেস্ট ক্যান্সার সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের রেডিওথেরাপি বিভাগ ও বিএমএ চট্টগ্রাম শাখার যৌথ উদ্যোগে আয়োজিত কনফারেন্সে সভাপতিত্ব করেন রেডিওথেরাপি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মোখলেস উদ্দিন। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএমএ সভাপতি মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ শরীফ, অধ্যাপক এম শরিফুল আলম, অধ্যাপক শেখ গোলাম মোস্তফা, অধ্যাপক কামরুজ্জামান, অধ্যাপক ডা. মোফাজ্জল হোসেন, অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. আজিজুল ইসলাম, চমেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. বিশ্বজিৎ দত্ত, রেডিওলজি বিভাগের আবাসিক সার্জন ডা. আলী আজগর চৌধুরী, বিএমএর যুগ্ম সম্পাদক ডা. ফয়সাল ইকবাল। পাঁচটি সেশনে বিভক্ত এই কনফারেন্সে অংশ নেন সারাদেশ থেকে আসা সাড়ে চারশত চিকিৎসক। বিভিন্ন সেশনে প্রবন্ধ উপস্থাপন করেন দেশ-বিদেশের ২০ জনেরও বেশি ক্যান্সার বিশেষজ্ঞ।
সংবাদ শিরোনাম :
সাদেকা হালিমসহ ঢাবির তিন শিক্ষক বরখাস্ত, চারজনকে পড়াতে বারণ
শিগগিরই চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান
লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম
দেশে এখনও ৬৭ শতাংশের বেশি লেনদেন হচ্ছে নগদে
হজের বিমান ভাড়া কমবে আরও ২৫ হাজার টাকা
বন্ধ কারখানা চালু ও বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
২৭তম বিসিএসের ৫৬ এএসপিকে মাঠপর্যায়ে প্রশিক্ষণের জন্য পদায়ন
বাংলাদেশের যুবককে বিয়ের কারণ জানালেন পাকিস্তানি তরুণী
হালকা নীল পোশাকে ক্যাটি আর বোতাম খোলা শার্টে দেখা গেল ট্রুডোকে
ক্যান্সারের চিকিৎসা চালু করবে চসিক
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০১৬
- 551
Tag :
জনপ্রিয় সংবাদ

























