ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

যুবলীগের দফতর সম্পাদক কাজী আনিস বহিষ্কার

বাঙালী কন্ঠ ডেস্কঃ শৃঙ্খলাভঙ্গের অভিযোগে যুবলীগের দফতরর সম্পাদক কাজী আনিসুর রহমানকে বহিষ্কার করেছে সংগঠনটি।

যুবলীগ সূত্রে জানা যায়, চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে কাজী আনিসের নাম আলোচনায় আসা, গণমাধ্যমে তার নামে বিভিন্ন দুর্নীতির চিত্র উঠে আসায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (১১ অক্টোবর) যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির প্রেসিডিয়ামের বৈঠকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে অভিযোগ আসায় কাজী আনিসকে যুবলীগ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেসিডিয়াম মেম্বারদের সর্বসম্মতিক্রমে তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

কাজী আনিস কেন্দ্রীয় যুবলীগের কার্যালয়ে পিয়ন হিসেবে যোগ দেন ২০০৫ সালে। বেতন ছিল মাসে পাঁচ হাজার টাকা। সাত বছর পর বনে যান কেন্দ্রীয় যুবলীগের দফতর সম্পাদক। প্রভাবশালী নেতাদের ব্যবহার করে সামান্য বেতনের কর্মচারী থেকে বনে গেছেন কোটিপতি। দুর্নীতি-মাদকবিরোধী আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানে নজরদারিতে রয়েছেন তিনি। যেকোনো মুহূর্তে তিনি গ্রেফতার হতে পারেন বলে জানা গেছে।

এর আগে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুকের অনুপস্থিতিতেই সকাল ১০টায় বৈঠক শুরু হয়। যুবলীগের কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করছেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

যুবলীগের দফতর সম্পাদক কাজী আনিস বহিষ্কার

আপডেট টাইম : ০৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯