ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

পান বা সুপারি খাওয়ার অভ্যাস বাড়ায় ক্যান্সারের ঝুঁকি

আমাদের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে পান। অতিথি আপ্যায়নে পান না থাকলে পুরো ব্যাপারটি অসম্পূর্ণ থেকে যায়! আবার অনেকে ধূমপানের নেশা তাড়াতে পান খাওয়ার অভ্যাস করেন। এমনও অনেকে আছেন অন্য খাবার কম থাকলেও চলবে কিন্তু পান না থাকলে চলবে না। এরা সঙ্গেই রাখেন পানের পোটলা। তাদের সাবধান হওয়া উচিত। কেননা পানের আনুষাঙ্গিক থেকে ক্যান্সার ছড়াতে পারে!

পান আমাদের হজম শক্তি বৃদ্ধি করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। এছাড়াও পানের রয়েছে আরও অনেক গুণ। কিন্তু বিপদটা ওই জায়গায়, যখন পানের সঙ্গে চুন, সুপারি, জর্দা, খয়ের ইত্যাদি খাওয়া হয় তখন। এভাবে পান খাওয়ার অভ্যাস ক্যান্সারের ঝুঁকি বাড়ায় বলে দাবি করেন ক্যান্সার গবেষক ও চিকিৎসকরা।

আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা প্রতিষ্ঠান ফ্রান্সের আইএআরসি’র গবেষকদের মতে, যারা তামাকজাতীয় দ্রব্যাদি, চুন, সুপারি, খয়ের দিয়ে পান খান অন্যদের তুলনায় তাদের ওরাল ক্যান্সার হওয়ার আশঙ্কা প্রায় পাঁচ গুণ বেশি! এই সমীক্ষা থেকে জানা যায়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় মশলা ও জর্দা দিয়ে পান খাওয়ার চল অনেক বেশি। যার ফলে বিশ্বের মোট ওরাল ক্যান্সারে আক্রান্ত রোগীর ৫৮ শতাংশই দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায়।

গবেষণায় উল্লেখ করা হয়েছে, সুপারি, চুন, জর্দা দিয়ে পান খেলে মুখের ক্যান্সারের ঝুঁকি প্রায় দশ গুণ (৯.৯) গুণ এবং জর্দা ছাড়া শুধু চুন, সুপারি, খয়ের দিয়ে পান খেলে ক্যান্সারের ঝুঁকি প্রায় আট গুণ (৮.৪ গুণ) বেড়ে যায়। এ ছাড়া ‘সালমোনেলা’ নামে ব্যাক্টেরিয়া বা জীবাণু পান পাতায় বাসা বাঁধে। এই জীবাণু পেটের নানা রোগের জন্য দায়ী।

গবেষণায় চুনে পাওয়া গেছে প্যারা অ্যালোন ফেনল। এই প্যারা অ্যালোন ফেনল মুখে ঘা বা আলসার সৃষ্টি করে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ঘা ধীরে ধীরে ক্যান্সারে রূপান্তরিত হয়। এছাড়া কাঁচা সুপারিতে পাওয়া গেছে উচ্চমাত্রার সাইকোঅ্যাকটিভ এলকালয়েড। যা শরীরে প্রচণ্ড উত্তেজনার সৃষ্টি করে। এই সুপারি চিবুলে গরম লাগতে থাকে এবং শরীর ঘেমে যায়।

সুপারি খেলে বেড়ে যেতে পারে হাঁপানির সমস্যা এবং হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। তাই বিশেষজ্ঞদের মতে, শুধু পান পাতা তেমন ক্ষতিকর না হলেও, পান খাওয়ার আনুষাঙ্গিক উপাদানগুলো মুখে ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সূত্র- জি নিউজ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

পান বা সুপারি খাওয়ার অভ্যাস বাড়ায় ক্যান্সারের ঝুঁকি

আপডেট টাইম : ০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯