ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

মৌলভীবাজারের জঙ্গিরা সিলেটে জোড়া বোমা হামলা চালায়

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘মৌলভীবাজার থেকে জঙ্গিরা এসে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জোড়া বোমা হামলা চালায়। ‘ আজ বিকেলে উত্তরায় র‌্যাব সদর দফতরে র‌্যাবের গোয়েন্দা প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদের দ্বিতীয় জানাজা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এসময় আইজিপি আরো বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে বোমা হামলার ঘটনা উদঘাটন করে আইন শৃঙ্খলা বাহিনী মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে। ‘

এর আগে জুমার নামাজের পর সেনাসদরে কেন্দ্রীয় জামে মসজিদে আবুল কালাম আজাদের প্রথম জানাজা হয়। জানাজায় তিন বাহিনীর প্রধানসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৫ মার্চ সন্ধ্যার পর সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার ‘আতিয়া মহলে’ জঙ্গি আস্তানার অদূরে পুলিশ চেকপোস্টের কাছে পরপর দুই দফা বোমা বিস্ফোরণে মারা যান দুই পুলিশ সদস্যসহ ছয়জন। আহত হন আবুল কালাম আজাদসহ অর্ধশতাধিক মানুষ। পরে আজাদকে ঢাকায় সিএমএইচে ভর্তি করা হয়। ২৬ মার্চ রাতে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থা স্থিতিশীল থাকায় চিকিৎসকদের পরামর্শে গত বুধবার তাকে দেশে ফিরিয়ে আনা হয়। ফের ভর্তি করা হয় সিএমএইচে। সেখানে গতকাল বৃহস্পতিবার রাত ১২টা ৫ মিনিটে মারা যান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

মৌলভীবাজারের জঙ্গিরা সিলেটে জোড়া বোমা হামলা চালায়

আপডেট টাইম : ০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০১৭