ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে হু হু করে বাড়ছে নদীর পানি, প্রস্তুত ১৩১১ আশ্রয়কেন্দ্র চট্টগ্রাম নগরীর ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমে গেছে: মেয়র শাহাদাত দেশ সবার, সব ধর্মের মানুষকে নিয়েই এগোতে হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী বিবাহবিচ্ছেদে যা পেয়েছিলেন শেখ হাসিনা কন্যা পুতুল দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব : জামায়াত আমির ২০২৬ ফুটবল বিশ্বকাপ কে জিতবে বিশ্বকাপ? সুপার কম্পিউটার দিল ভবিষ্যদ্বাণী চট্টগ্রামে শনিবারের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও স্থগিত রাতে ভাত খাওয়া ভালো না ক্ষতি, কী বললেন পুষ্টিবিদ ছাত্রদল নেতাকর্মীদের জন্য জরুরি ১০ নির্দেশনা চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা

খোকন ভাই আমাকে নায়িকা তৈরি করেছিলেন: সিমলা

ঙ্গলবার ছিল গুণী নির্মাতা শহীদুল ইসলাম খোকনের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বিএফডিসিতে পরিচালক সমিতির উদ্যোগে স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালক, শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। এসেছিলেন চিত্রনায়িকা সিমলাও। শহীদুল ইসলাম খোকনের ‘ম্যাডাম ফুলি’ ছবির মধ্য দিয়েই বড় পর্দায় অভিষেক হয়েছিল এই অভিনেত্রীর। সোমবার স্মরণসভা ও মিলাদ মাহফিলের অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে সিমলা বলেন, আমি খোকন ভাইয়ের হাত ধরেই চলচ্চিত্রে এসেছি। তিনি আমার গুরু ছিলেন। চলচ্চিত্রে কাজের উপযোগী করে খোকন ভাই আমাকে নায়িকা তৈরি করেছিলেন। বড় ভাইয়ের মতো সম্মান করেছি তাকে। যখনই সিদ্ধান্তহীনতায় ভুগতাম সরাসরি ফোন দিয়েছি। পরামর্শ নিয়েছি। আমি ওনার কথা কি বলব আর। বললে কথা শেষ হবে না।-এই বলে চোখ মুছতে শুরু করেন তিনি। এবং সকলে যখন শহীদুল ইসলাম খোকনকে নিয়ে স্মৃতিচারণ করছিলেন ঠিক তখনই কাঁদতে কাঁদতে চলে যান এই অভিনেত্রী। পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকনের উপস্থাপনায় ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। এ সময় বক্তব্য রাখেন তার দীর্ঘদিনের চলার সাথী মাসুম পারভেজ রুবেল, সোহানুর রহমান সোহান, এ জে রানা, ছটকু আহমেদ, অমিত হাসান, হাসান ইমাম, জাকির হোসেন রাজু, ওমর সানীসহ অনেকে। চিত্রনায়ক রুবেল বলেন, আমার বড় ভাই প্রযোজক হিসেবে ছবিতে সুযোগ দিয়েছিলেন কিন্তু পর্দায় রুবেল হিসেবে আমার আলাদা ইমেজ তৈরি করেছেন খোকন। আমি আর খোকন ছিলাম বন্ধু, আজকের এই নায়ক রুবেলের জন্ম হতো না যদি পাশে একজন শহীদুল ইসলাম খোকন না থাকতেন। কাজের মধ্য দিয়ে ওনার সঙ্গে আমার বন্ধুত্ব হয়। উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি ও গুণী এই চলচ্চিত্রকারের প্রথম মৃত্যুবার্ষিকী ছিল মঙ্গলবার। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত বছরের ৪ঠা এপ্রিল ৫৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সুনামগঞ্জে হু হু করে বাড়ছে নদীর পানি, প্রস্তুত ১৩১১ আশ্রয়কেন্দ্র

খোকন ভাই আমাকে নায়িকা তৈরি করেছিলেন: সিমলা

আপডেট টাইম : ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০১৭