ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

বিশ্বের সেরা দুইজন প্রধানমন্ত্রীর একজন শেখ হাসিনা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সরকার মানেই উন্নয়নবান্ধব সরকার, শেখ হাসিনা আজকে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে প্রশংসিত, সমাদৃত একজন বিশ্বনেত্রী হিসেবে নিজেকে অধিষ্ঠিত করেছেন। আজকে বিশ্বের সেরা দুইজন প্রধানমন্ত্রীর একজন শেখ হাসিনা। আজকের বিশ্বের সৎ তিনজন প্রধানমন্ত্রীর একজন হচ্ছেন শেখ হাসিনা। বাংলাদেশের গত ৪৪ বছরের সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা। গতকাল দুপুরে বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সড়ক ও সেতুমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই আজকে ঘরে ঘরে বিদ্যুৎ। আর বেশি দূরে নয় যেদিন আপনারা বরিশালের মানুষ পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকায় আসা-যাওয়া করবেন।

মন্ত্রী আরো বলেন, বরিশাল একটা ডিভিশনাল হেডকোয়ার্টার। এখানে অবশ্যই চার লেন যুক্ত হওয়া উচিত। আমরা ফরিদপুর  থেকে বরিশালে চার লেন করবো।

ভোলা-বরিশাল সেতুর কাজও শুরু হবে। নেত্রী আমাকে নির্দেশ দিয়েছেন বরিশালে রাস্তাঘাট,  সেতুর কোনো অভাব বা ঘাটতি যেন না থাকে।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা আছে, আপনারা সব পাবেন। কি দিয়েছে বিএনপি? আমি চ্যালেঞ্জ করে বলছি- এই বরিশালে বিএনপি’র এমন কোনো কাজ আছে দৃশ্যমান যে কাজ  দেখিয়ে মানুষকে বলতে পারে আমাদের পক্ষে রায় দেন- দেখাতে পারবে না তারা।

রোববার সকাল পৌনে ১১টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আব্দুল্লাহ, এমপি। স্বাগত বক্তব্য রাখেন, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা ও  জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহান আরা আব্দুল্লাহ।

এদিকে সম্মেলনকে ঘিরে কানায় কানায় পূর্ণ হয়েছে সম্মেলনস্থান বঙ্গবন্ধু উদ্যান। সকাল থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে সম্মেলনে যোগ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

বিশ্বের সেরা দুইজন প্রধানমন্ত্রীর একজন শেখ হাসিনা

আপডেট টাইম : ০৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯