ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে আছে, থাকবে জুলাই কারও একার নয়, বাংলাদেশের সব মানুষের: মৎস্য প্রতিমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি: ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, ভাঙচুর মালয়েশিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে সংস্কারের মাধ্যমে চলমান প্রাতিষ্ঠানিক রূপান্তর অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে বাহিনীর পক্ষ থেকে আয়োজিত বিভিন্ন কর্মসূচি থেকে এই প্রত্যয় জানানো হয়। বুধবার (৫ আগস্ট) রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে দিবসটি উপলক্ষে আলোচনাসভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। দপ্তরের পাশাপাশি সারা দেশে বাহিনীর রেঞ্জ, জেলা, ব্যাটালিয়ন ও উপজেলা কার্যালয়েও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, ‘বিভিন্ন স্তরের অনৈতিক চর্চা, অপেশাদারি ও জবাবদিহিহীনতার সংস্কৃতি জনগণের প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে বৈষম্য তৈরি করে। সততা, স্বচ্ছতা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও জনগণের সেবাই প্রতিটি কর্মকর্তা-কর্মচারীর প্রধান কর্তব্য।’ তিনি আরো উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে আনসার ও ভিডিপির প্রশাসনিক, প্রশিক্ষণ ও অপারেশনাল কার্যক্রমে যুগান্তকারী পরিবর্তন এসেছে। সাম্যতা ও ন্যায্যতার ভিত্তিতে বিভিন্ন কার্যক্রম ডিজিটাল রূপান্তরের আওতায় আনা হয়েছে, যার ইতিবাচক প্রভাব ছড়িয়ে পড়ছে তৃণমূল পর্যায়ে। সকল নেতিবাচক প্রতিবন্ধকতা পেরিয়ে বাহিনীটি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে সুসংহত অবস্থান তৈরি করছে বলেও তিনি জানান। দিবসটি উপলক্ষে দেশের প্রতিটি কার্যালয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এ ছাড়া শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, ভাষা শহীদ আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন প্রতিযোগিতা, আনসার ও ভিডিপি হাসপাতালে রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন এবং শহীদদের রুহের মাগফিরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের পটভূমি, রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজনীয়তা ও নতুন বাংলাদেশের রূপান্তরের অভিযাত্রা তুলে ধরে নির্মিত আটটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এসব প্রামাণ্যচিত্রের শিক্ষা ও মূল্যবোধ আত্মস্থ করে দায়িত্ব পালনের জন্য বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান মহাপরিচালক। অনুষ্ঠানে বাহিনীর উপমহাপরিচালক, পরিচালকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

মোহাম্মদপুর ঢাকা ফুড চেইন ব্র্যান্ড কিউ বিস্ট্রো

বাঙালী কন্ঠ ডেস্কঃ ফাস্ট ফুড চেইন ব্র্যান্ড ‘কিউ-বিস্ট্রো’ ঢাকা মহানগরীতে নতুন আরও একটি আউটলেট উদ্বোধন করেছে। বিশিষ্ট অভিনেতা ও ব্যাংকার আজম খান রাজধানীর মোহাম্মাদপুরস্থ নুরজাহান রোডে নতুন এ শাখাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

এসময় খাবার বিষয়ক দেশের প্রথম পূর্ণাঙ্গ ম্যাগাজিন ‘স্বাদকাহন’ সম্পাদক ইশরাত জাহান দিলরুবা ছাড়াও কিউ-বিস্ট্রো’র কর্মকর্তাবৃন্দ ও কিউ-বিস্ট্রো মোহাম্মদপুরের পরিবেশক ‘ফুডবাজ’ এর কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ উদ্বোধন উপলক্ষে সম্প্রতি ফিতা ও কেক কাটা ছাড়াও ঘোড়ার গাড়ি ব্র্যান্ডি ও ক্রেতাদের জন্য ‘বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি’ অফার দেয়া হয়। ফলে আনুষ্ঠানিক উদ্বোধনের পরপরই ক্রেতাসাধারণের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে।

এর আগে, ঢাকার উত্তরা, মিরপুর, মালিবাগ ও রামপুরায় কিউ-বিস্ট্রোর আউটলেট উদ্বোধন করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, রংপুর, সিরাজগঞ্জ ও জয়পুরহাটসহ দেশের বিভিন্ন স্থানে কিউ-বিস্ট্রোর শাখা রয়েছে।

চেইন ফুড ব্র্যান্ডশপ কিউ-বিস্ট্রো মূলত কোয়ালিটি ইন্টিগ্রেটেড এগ্রো লিমিটেডের একটি উদ্যোগ, যা পোল্ট্রি ফিড জায়ান্ট কোয়ালিটি ফিডস লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

সরকার জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে আছে, থাকবে

মোহাম্মদপুর ঢাকা ফুড চেইন ব্র্যান্ড কিউ বিস্ট্রো

আপডেট টাইম : ০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯