ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে আছে, থাকবে জুলাই কারও একার নয়, বাংলাদেশের সব মানুষের: মৎস্য প্রতিমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি: ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, ভাঙচুর মালয়েশিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে সংস্কারের মাধ্যমে চলমান প্রাতিষ্ঠানিক রূপান্তর অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে বাহিনীর পক্ষ থেকে আয়োজিত বিভিন্ন কর্মসূচি থেকে এই প্রত্যয় জানানো হয়। বুধবার (৫ আগস্ট) রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে দিবসটি উপলক্ষে আলোচনাসভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। দপ্তরের পাশাপাশি সারা দেশে বাহিনীর রেঞ্জ, জেলা, ব্যাটালিয়ন ও উপজেলা কার্যালয়েও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, ‘বিভিন্ন স্তরের অনৈতিক চর্চা, অপেশাদারি ও জবাবদিহিহীনতার সংস্কৃতি জনগণের প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে বৈষম্য তৈরি করে। সততা, স্বচ্ছতা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও জনগণের সেবাই প্রতিটি কর্মকর্তা-কর্মচারীর প্রধান কর্তব্য।’ তিনি আরো উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে আনসার ও ভিডিপির প্রশাসনিক, প্রশিক্ষণ ও অপারেশনাল কার্যক্রমে যুগান্তকারী পরিবর্তন এসেছে। সাম্যতা ও ন্যায্যতার ভিত্তিতে বিভিন্ন কার্যক্রম ডিজিটাল রূপান্তরের আওতায় আনা হয়েছে, যার ইতিবাচক প্রভাব ছড়িয়ে পড়ছে তৃণমূল পর্যায়ে। সকল নেতিবাচক প্রতিবন্ধকতা পেরিয়ে বাহিনীটি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে সুসংহত অবস্থান তৈরি করছে বলেও তিনি জানান। দিবসটি উপলক্ষে দেশের প্রতিটি কার্যালয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এ ছাড়া শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, ভাষা শহীদ আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন প্রতিযোগিতা, আনসার ও ভিডিপি হাসপাতালে রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন এবং শহীদদের রুহের মাগফিরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের পটভূমি, রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজনীয়তা ও নতুন বাংলাদেশের রূপান্তরের অভিযাত্রা তুলে ধরে নির্মিত আটটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এসব প্রামাণ্যচিত্রের শিক্ষা ও মূল্যবোধ আত্মস্থ করে দায়িত্ব পালনের জন্য বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান মহাপরিচালক। অনুষ্ঠানে বাহিনীর উপমহাপরিচালক, পরিচালকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

স্মৃতিশক্তি কমাতে দায়ী যেসব খাবার

বাঙালী কন্ঠ ডেস্কঃ স্মৃতিশক্তি বা মনে রাখার ক্ষমতা জন্মগতভাবেই সবার আলাদা। তবে এমন যদি হয় আপনার মনে রাখার ক্ষমতা বা স্মৃতিশক্তি ধীরে ধীরে কমে আসছে, তাহলে তা চিন্তারই বটে!

তবে মস্তিষ্কের এই রহস্যের সমাধান আজ পর্যন্ত বের করা যায়নি। মস্তিষ্ক নিয়ে যত গবেষণা হয়েছে, ততই অবাক করে দিয়েছে এর মধ্যে জড়িয়ে থাকা রহস্য।

বর্তমানে যেকোনো বয়সের মানুষই ভুলে যাওয়া বা স্মৃতিভ্রমের অসুখে ভুগছেন। এর জন্য আমাদের খাদ্যাভ্যাস ও আধুনিক জীবনযাপনই অনেকাংশে দায়ী। তবে জেনে নিন কোন খাবারগুলো আপনার প্রতিদিনের তালিকা থেকে বাদ দিবেন।

কৃত্রিম মিষ্টিজাত খাবার
কৃত্রিম মিষ্টিজাত খাবার নিয়মিত খেতে থাকলে স্মৃতিভ্রম হতে পারে। এছাড়াও মাথা যন্ত্রণা, অবসাদ, ওজন কমে যাওয়া, মাথা ঘোরা সহ বিভিন্ন সমস্য়া হতে পারে।

প্রসেসড চিজ
চিজে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম ও প্রোটিন থাকে। প্রসেসড চিজের মধ্যে আমেরিকান চিজ ও মোজারেলাই বেশি ব্যবহার করা হয়। এগুলোতে স্যাচুরেটেড ফ্যাট অনেক বেশি থাকে। যা মস্তিষ্কের ধারণ ক্ষমতা কমিয়ে দেয়।

প্রসেসড মাংস
বাজারের প্যাকেটবন্দি প্রক্রিয়াকরণ করা মাংস খেলে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। এতে থাকা ট্রান্স ফ্যাট মনে রাখার ক্ষমতা কমিয়ে দেয়।

পনির
পনির বেশি খেলে এই উচ্চ প্রোটিনজাত খাবার ডিমেনশিয়া বা স্মৃতিভ্রমে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি করে। তবে মাঝেমাঝে পনির খাওয়া যেতে পারে।

সাদা খাবার
পাউরুটি, চিনি, পাস্তা এগুলোই সাদা খাবার। এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। যা রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে তোলে। রক্তে শর্করার পরিমাণ বাড়লে আলঝাইমারের মতো রোগ মস্তিষ্কে বাসা বাঁধে। ফলে ধীরে ধীরে স্মৃতিভ্রম হতে থাকে।

বিয়ার
এক গবেষণায় দেখা যায়, যেসব ব্যক্তি বিয়ার পান করে থাকে। তাদের মনে রাখার ক্ষমতা ক্ষীণ হয়। প্রায় ২০ বছর ধরে টানা মদ্যপানের অভ্যাস থাকলে শেষ বয়সে এসে স্মৃতি দুর্বলতা তৈরি হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরকার জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে আছে, থাকবে

স্মৃতিশক্তি কমাতে দায়ী যেসব খাবার

আপডেট টাইম : ০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯