ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

একসঙ্গে কাজ করবে দুদক-এফবিআই

ডেভিড জে.ইটন দুদক চেয়ারম্যানকে জানান, এফবিআই ইন্দোনেশিয়ার দুর্নীতিবিরোধী সংস্থা কেপিকে’এর সাথে পারস্পরিক সমঝোতার মাধ্যমে কাজ করছে। অনুরূপভাবে তারা দুদকের সাথেও কাজ করার আগ্রহ প্রকাশ করে ডেভিড জে.ইটন বলেন, ‘সন্ত্রাসে অর্থায়নসহ অর্থপাচারের বিষয়ে মৌলিক প্রশিক্ষণে এফবিআই সহযোগিতা করতে পারে’। দুর্নীতি দমন ও প্রতিরোধে দুদকের কাজের প্রশংসা করে এফবিআই প্রতিনিধি বলেন, দুর্নীতি দমনে বাংলাদেশের প্রতিরোধ কার্যক্রম দীর্ঘ মেয়াদি ফলাফল বয়ে আনবে।

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, কমিশনের তদন্তকারী কর্মকর্তাদের সক্ষমতা বিশ্বমানের করতে হলে তাদের যথাযথ প্রশিক্ষণের প্রয়োজন। তদন্তের পরিমাণ ও গুণগতমানের উৎকর্ষ সাধনের জন্য কর্মকর্তাদের প্রশিক্ষণ দরকার।

দুদকের কাজে কোনো মহলের চাপ আছে কি-না এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, রাজনীতিবিদ,সরকার ব্যবসায়ী কিংবা অন্য কোনো মহল থেকে দুদকের ওপর কোনো চাপ নেই। দুদক স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। এ সময় দুদক চেয়ারম্যান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধির মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র, প্রক্রিয়া এবং পদ্ধতি নিয়ে আলোচনা হয়।

দুদক চেয়ারম্যান ডেভিড জে.ইটনকে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে স্বাগত জানিয়ে বলেন, দুর্নীতি দমন কমিশন ভুটান, ভারত,ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি প্রায় চূড়ান্ত করেছে। বর্তমান বিশ্ব বাস্তবতায় দুর্নীতি দমন কমিশন এফবিআই’এর সাথেও সমঝোতা স্মারক স্বাক্ষরে আগ্রহী।

তিনি বলেন, কমিশন চায় বিশ্বের অন্যান্য দেশের উত্তম চর্চাসমূহ আমাদের দেশে ছড়িয়ে দিতে। দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করতে হলে তরুণ প্রজন্ম বিশেষ করে স্কুলের ছাত্র-ছাত্রীদের মননে হারিয়ে যাওয়া মূল্যবোধকে প্রোথিত করতে হবে।

তরুণ প্রজন্মের জন্য গৃহীত বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, তরুণ প্রজন্ম উত্তম চর্চায় উদ্বুদ্ধ হবে এমন কথা সংবলিত প্রায় সাত লক্ষ পোস্টার তাদের মাঝে বিতরণ করা হয়েছে। এ ছাড়া দুদক ১ লাখ ১০ হাজার খাতা এবং ২১ হাজার জ্যামিতি বক্স দেশব্যাপী ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীর মাঝে বিতরণ করেছে।

দুদক চেয়ারম্যান মার্কিন যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোতে অর্থ পাচার বন্ধে এফবিআই এর সহযোগিতা চাইলে এফবিআই প্রতিনিধি ডেভিড জে.ইটন এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

একসঙ্গে কাজ করবে দুদক-এফবিআই

আপডেট টাইম : ০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭