ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

ভয়ঙ্কর বিষাক্ত সাপকে গিলে খেয়েও বেঁচে আছে ব্যাঙ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও বিষাক্ত সাপের মধ্যে একটি ‘কোস্টাল তাইপান’। আর এই সাপকেই গিলে খেয়ে ফেলল অস্ট্রেলিয়ার এক সবুজ ‘ট্রি ফ্রগ’। এমনকি সাপটি তাকে কয়েকবার ছোবল দিলেও ব্যাঙটির মৃত্যু হয়নি।

সম্প্রতি এই খবর সকলের সঙ্গে শেয়ার করেছেন জ্যামি চ্যাপেল। ‘স্নেক টেক অ্যাওয়ে’ এবং ‘চ্যাপেল পেস্ট কন্ট্রোল’-এর মালিক কুইন্সল্যান্ডের এই ব্যক্তিকে ফোন করেছিলেন এক নারী। জানিয়েছিলেন তার বাড়ির পিছনে দেখা গিয়েছে ওই বিষধর মৃত্যুদূতকে।

ডেইলি মেইলকে চ্যাপেল জানিয়েছেন, তিনি সেই বাড়ির দিকে যাওয়ার সময়ই আবারও ফোন করেন ওই নারী। জানিয়ে দেন, একটি ব্যাঙ সাপটিকে খেয়ে ফেলেছে।

তিনি বলেন, আমি সেখানে পৌঁছতে পৌঁছতেই ব্যাঙটি সাপটিকে গিলে ফেলে। সাপটি তাকে কয়েক বার ছোবল মারলেও সে সফল হয় সাপটিকে প্রায় গলাঃধকরণ করে ফেলতে।

ফেসবুকে সেই সাপের ছবি শেয়ার করার পরে তা ভাইরাল হয়ে যায়। দুদিনের মধ্যে বহু নেটিজেন সেটিকে শেয়ার করেন।

জ্যামি চ্যাপেল জানান, তিনি সাপটিকে বাঁচাতে চেয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছনোর আগেই সাপটিকে খেয়ে ফেলে ওই ব্যাঙ।

কিন্তু এমন ভয়ানক সাপকে খেয়ে কি ব্যাঙটি হজম করতে পেরেছিল? চ্যাপেল জানান, আমি নিশ্চিত ছিলাম না ব্যাঙটা বাঁচবে কিনা। কিন্তু আমি চাইনি ও এটাকে উগরে দিক। তাই আমি ওই নারীর বাড়ির পিছনে যাই এবং সেটিকে সঙ্গে করে নিয়ে আসি।

চ্যাপেল অবশ্য ভাবতে পারেননি ব্যাঙটি বেঁচে যাবে। কিন্তু শেষ পর্যন্ত সাপটিকে উদরস্থ করেও ব্যাঙটি রয়েছে বহাল তবিয়তেই

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

ভয়ঙ্কর বিষাক্ত সাপকে গিলে খেয়েও বেঁচে আছে ব্যাঙ

আপডেট টাইম : ০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০