ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর অসুস্থ হয়ে শুকিয়ে যাচ্ছেন। সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তার বাবা শাহজাহান চৌধুরী। তিনি জানান, দীর্ঘদিন ধরে শাবনূর থাইরয়েড রোগে ভুগছেন। থাইরয়েডের কারণে তার শরীর শুকিয়ে যাচ্ছে। হঠাৎ করেই তার সারা শরীর কেঁপে ওঠে। পুরোপুরি সুস্থ হতে একবছর তাকে চিকিৎসা নিতে হবে। ২০১১ সালের ডিসেম্বরে যশোরের ছেলে অস্ট্রেলিয়া প্রবাসী অনিক মাহমুদকে বিয়ে করেন শাবনূর। ২০১৩ সালের ২৯ ডিসেম্বরে অস্ট্রেলিয়ার সিডনির অবার্ন হাসপাতালে পুত্র আইজানের জন্ম দেন চিত্রনায়িকা শাবনূর। বর্তমানে অস্ট্রেলিয়াতেই অবস্থান করছেন তিনি। সূত্র: আরটিএনএন
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে হু হু করে বাড়ছে নদীর পানি, প্রস্তুত ১৩১১ আশ্রয়কেন্দ্র
চট্টগ্রাম নগরীর ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমে গেছে: মেয়র শাহাদাত
দেশ সবার, সব ধর্মের মানুষকে নিয়েই এগোতে হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
বিবাহবিচ্ছেদে যা পেয়েছিলেন শেখ হাসিনা কন্যা পুতুল
দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব : জামায়াত আমির
২০২৬ ফুটবল বিশ্বকাপ কে জিতবে বিশ্বকাপ? সুপার কম্পিউটার দিল ভবিষ্যদ্বাণী
চট্টগ্রামে শনিবারের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও স্থগিত
রাতে ভাত খাওয়া ভালো না ক্ষতি, কী বললেন পুষ্টিবিদ
ছাত্রদল নেতাকর্মীদের জন্য জরুরি ১০ নির্দেশনা
চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা
শুকিয়ে যাচ্ছেন শাবনূর
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০১৭
- 630
Tag :
জনপ্রিয় সংবাদ



























