ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন প্রয়োজনে রাজপথে নামবে সরকারবিরোধী জোট সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা ভিসার মেয়াদ শেষ, সৌদিতে আটকে পড়াদের বিষয়ে নতুন সিদ্ধান্ত কেউ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন: নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ভাইরাল চাকরির বয়স বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, আরও বাড়ানোর চেষ্টা হচ্ছে : মন্ত্রিপরিষদ সচিব

প্রধানমন্ত্রী তারেক রহমান সাদামাটা জীবনযাপন করছেন: নুর

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, বাংলাদেশের সংকটকালীন সময়ের নেতা ও জাতির কাণ্ডারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তারপরও সাধারণ মানুষের মতো সাদামাটা জীবনযাপন করছেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এমনকি তারেক রহমান রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েও সাধারণ মানুষের মতোই প্রটোকল বিহীন সড়কে চলাচল করছেন আবার ট্রাফিক জ্যামে বসে থাকেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে পটুয়াখালীর দশমিনা উপজেলার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গণ-ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, প্রধানমন্ত্রী নির্দিষ্ট সময়ের আগেই অফিসে যাচ্ছেন। আমরা যারা তার সঙ্গে রাজনীতি করি, এটি আমাদের জন্য একটি আদর্শিক শিক্ষা।

প্রতিমন্ত্রী বলেন, রাজনীতি করতে হলে দেশের মানুষের কল্যাণের জন্য করতে হবে। দেশ ও দেশের মানুষকে আগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রথম মন্ত্রিসভার মিটিংয়ে বলেছেন- তিনি কোনো অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির বরদাশত করবেন না। আমরা যারা তার স্বপ্ন বাস্তবায়নে সারা দেশে কাজ করছি, তাদেরও সেই একই পথের দিকে ধাবিত হতে হবে।

গণ-ইফতার মাহফিলে বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সাদামাটা জীবনযাপন করছেন: নুর

আপডেট টাইম : ০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬