ঢাকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন প্রধানমন্ত্রী দেশকে তাঁর পিতার মতোই এগিয়ে নিয়ে যাচ্ছেন : ভূমিমন্ত্রী ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় মেসি গায়ে হলুদের অনুষ্ঠানে কিশোরকে কুপিয়ে হত্যা ঈদের ছুটি শেষে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য, কর্মকর্তা-কর্মচারীদের কুশল বিনিময়

বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের সুযোগ করে দিচ্ছে সরকার

সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার বাণিজ্যের সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাধারণ মানুষ ও বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে ভয়ভীতি দেখিয়ে বড় অঙ্কের টাকা আদায় করার অভিযোগ উঠেছে। অবৈধ ভোটারবিহীন পুলিশ নির্ভর সরকার ঈদের আগে আইন শৃঙ্খলা বাহিনীকে বকশিশ হিসেবে গ্রেফতার বানিজ্যের সুযোগ করে দিয়েছে।

সংবাদ সম্মেলনে রিজভী সরকারের প্রতি উদ্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রী নাকি ‘হেড অব দ্য গভর্ণমেন্ট’ হিসেবে সকল তথ্য পেয়ে থাকেন। তাই যদি হয়-তাহলে উনার প্রেস কনফারেন্সের একদিন পরেই পাবনায় আশ্রমের সেবায়েত নিত্য রঞ্জন পান্ডেকে কী করে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা? আসলে প্রধানমন্ত্রী প্রকৃত জঙ্গীবাদকে দমন করতে চান না। মূলত বিরোধী দল দমনই তাদের আসল উদ্দেশ্য।  আবার গতকালও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম বলেছেন-শিগগিরই টার্গেট কিলিং বন্ধ হবে। এজন্য জনমনে প্রশ্ন দেখা দিয়েছে-তাহলে এসব হত্যাকাণ্ডের ঘটনায় তারাই জড়িত কী না ?

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন

বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের সুযোগ করে দিচ্ছে সরকার

আপডেট টাইম : ০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০১৬