ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

নৌকায় ভোট চাইতে জাহাঙ্গীর-আজমতের যৌথ প্রচারণা

বাঙালী কণ্ঠ নিউজঃ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলমের পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছেন গত নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা খান। আজ বৃহস্পতিবার জাহাঙ্গীর আলমের সঙ্গে সিটি করপোরেশনের তিনটি ওয়ার্ডে প্রচারণা চালান তিনি। এসময় হাজার হাজার উৎফুল্ল নেতাকর্মী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

দুই নেতাকে একসঙ্গে প্রচারণার ময়দানে দেখতে পেয়ে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে চরম উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার সময় গাসিক ৩৮নং ওয়ার্ডের কুনিয়া বড়বাড়ি এলাকার জয়বাংলা সড়ক এলাকা থেকে প্রচারণার শুরু হয়।

বড়বাড়ি এলাকায় এক পথসভায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লা খান বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে প্রচারণা চালাচ্ছি।

তিনি বলেন, আমাদের এই বিশাল মিছিলই বলে দেয় আগামী ১৫ মে জননেত্রী শেখ হাসিনার নৌকার বিজয় সুনিশ্চিত।

তিনি আরও বলেন, নৌকা তথা এ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে বিজয়ী করতে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে রাজি আছি।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, মহিউদ্দিন মহিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে দক্ষিণ খাইলকুর বাহার মার্কেটের সামনে দ্বিতীয় পথসভা অনুষ্ঠিত হয়। এসময় আজমত উল্লা খান ও জাহাঙ্গীর আলমকে কাছে পেয়ে জনসাধারণের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়। পরে ওই দুই নেতা গাসিক ৩২ এবং ৩৩ নং ওয়ার্ডে একযোগে প্রচারণা চালান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

নৌকায় ভোট চাইতে জাহাঙ্গীর-আজমতের যৌথ প্রচারণা

আপডেট টাইম : ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮