ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

গরীবের চাল লুটপাট করে খাচ্ছে, দেখার কেউ নেই : এরশাদ

সরকার দেশে বর্তমান গরীব মানুষের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রির যে উদ্যোগ নিয়েছে তা গরীব মানুষের কাজে লাগছে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা গরীবের চাল লুটপাট করে খাচ্ছে,তা দেখার কেউ নেই বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

রংপুর মহানগরীর কেরানীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় এ সব কথা বলেন তিনি। ওই জনসভা থেকে রংপুরে তার নির্বাচনী প্রচারণার ঘোষণাও দেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ।

এরশাদ বলেন, রংপুর জাতীয় পার্টির ঘাঁটি। এই ঘাঁটিতে ফাটল ধরেছে, তা এখন শক্ত হাতে ঠিক করতে হবে। নেতাকর্মীদের

মাঝে কোনও সংশয় ও বিভেদ রাখা যাবে না। আমরা আমাদের রংপুর অঞ্চলের ২২টি আসন আবারও উদ্ধার করতে চাই।  সেই লক্ষ্য নিয়ে দলের কাজ করার জন্য তিনি নেতাকর্মীদের আহ্বান জানান।

দেশের গরীব মানুষের উন্নয়ন কতটা হয়েছে তা ঢাকার বস্তির দিকে তাকালে বোঝা যায় বলে মন্তব্য করে এরশাদের প্রশ্ন, দেশে গরীব মানুষ নাই, তাই যদি হবে তা হলে কেন গরীবের জন্য ১০ টাকার চাল বিক্রি করা হচ্ছে?

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশের মানুষ চায় জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসুক। মানুষ জাতীয় পার্টির আমলের সুশাসন দেখতে চায়। দেশের মানুষ ভালভাবে বেঁচে থাকতে চায়। নিরাপত্তা চায়। তাই আজকে জাতীয় পার্টির নেতাকর্মীদের মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য কাজ করতে হবে। দলকে আরও শক্তিশালী করতে হবে।

দলের স্থানীয় নেতা আবদুল হালিমের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, জাপার জেলা কমিটির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য মোফাজ্জল হোসেন, সদস্য সচিব সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, মহানগর জাপা আহ্বায়ক সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা,  সদস্য সচিব এস এম ইয়াসীসহ অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

গরীবের চাল লুটপাট করে খাচ্ছে, দেখার কেউ নেই : এরশাদ

আপডেট টাইম : ০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০১৬