ঢাকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন প্রধানমন্ত্রী দেশকে তাঁর পিতার মতোই এগিয়ে নিয়ে যাচ্ছেন : ভূমিমন্ত্রী ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় মেসি গায়ে হলুদের অনুষ্ঠানে কিশোরকে কুপিয়ে হত্যা ঈদের ছুটি শেষে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ

দুবাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশি কিশোর

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  ২১তম দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশের কিশোর মোহাম্মদ তরিকুল ইসলাম (১৩)। পুরস্কার হিসেবে সে পেয়েছে ২ লাখ ৫০ হাজার দিরহাম। বাংলাদেশের টাকায় যার পরিমাণ ৫৪ লাখ ৮৪ হাজারেরও বেশি। দুবাইয়ের আল মামযারে অবস্থিত দুবাই কালচারাল অ্যান্ড সায়েন্টিফিক অ্যাসোসিয়েশন অডিটরিয়ামে অনুষ্ঠিত বার্ষিক এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করেন দুবাইয়ের ডেপুটি শাসক শেখ আহমেদ বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। কোরআন পাঠ প্রতিযোগিতায় প্রথম হওয়া ছাড়াও ‘বিউটিফুল ভয়েস’ ক্যাটাগরিতে চতুর্থ হয়েছে তরিকুল।
তরিকুল প্রতিযোগিতার নবম রাতে কোরআন পাঠ করে। তার কণ্ঠে কোরআনের আয়াতের শক্তিশালী উপস্থাপনায় বিস্মিত হয়ে যান দুবাই চ্যাম্বারের দর্শকরা। মোট ৮৯ জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থানের দাবিদার হয় তরিকুল। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন আমেরিকান প্রতিযোগী হুজাইফাহ সিদ্দিকী। দ্বিতীয় পুরস্কার হিসেবে তিনি পান, দুই লাখ দিরহাম। দ্বিতীয় স্থান অধিকারী হওয়ার পাশাপাশি  ‘বিউটিফুল ভয়েস’ ক্যাটাগরিতে প্রথম হন সিদ্দিকী। সম্মিলিতভাবে তৃতীয় স্থান অধিকার করেছে গাম্বিয়ার মোদো জোবে, সৌদি আরবের আবদুল আজিজ আল ওবাইদান ও তিউনিশিয়ার র‌্যাচিড আল্লানি। তৃতীয় স্থান হিসেবে তারা সম্মিলিতভাবে পেয়ছে ১ লাখ ৫০ হাজার দিরহাম।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ শিক্ষামন্ত্রীর

দুবাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশি কিশোর

আপডেট টাইম : ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০১৭