ঢাকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন প্রধানমন্ত্রী দেশকে তাঁর পিতার মতোই এগিয়ে নিয়ে যাচ্ছেন : ভূমিমন্ত্রী ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় মেসি গায়ে হলুদের অনুষ্ঠানে কিশোরকে কুপিয়ে হত্যা ঈদের ছুটি শেষে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য, কর্মকর্তা-কর্মচারীদের কুশল বিনিময়

অমুসলিমের মৃত্যুতে কি ইন্না লিল্লাহ পড়া যাবে

সাধারণত কোনো মুসলিম মারা গেলে আমরা ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ পড়ি। এর অর্থ: ‘নিশ্চয় আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে’। (বিন বায, ফতোয়া নুরুন আলাদ-দারব ৩৭৫ পৃষ্ঠা: ১৪/৩৬৪-৬৫)। এখন প্রশ্ন হলো: অমুসলিমের মৃত্যুতেও ‘ইন্না লিল্লাহ’ বলা যাবে?

ইসলামে আছে, কোনো অমুসলিমের মৃত্যুতেও ইন্না লিল্লাহ বলতে কোনো অসুবিধা নেই। কেননা, প্রত্যেকেই আল্লাহর নিকট ফিরতে হবে। এ ছাড়া কোনো অমুসলিম প্রতিবেশী মারা গেলে তার জন্য ইসলামে সমবেদনা প্রকাশ করারও অবকাশ আছে। এ ক্ষেত্রে তার পরিবারের অন্যদের সান্ত্বনা দেয়া বা তাদের সহযোগিতা করা যাবে। (তাফসিরে রুহুল মাআনি: ২/২৩ তাফসিরে কুরতুবি: ২/১১৯ ও ১৮/৪০; আহকামুল কোরআন: ৫/৪৫ মুসান্নাফ ইবনে আবি শায়বা: ১৩/৫৬৫ ও ৭/৩৭৮; মুসান্নাফ আবদুর রাজজাক)

তবে অমুসলিমের মৃত্যুতে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। মুসলিম উম্মাহর কোনো ফকিহ বা আলেমের এ বিষয়ে ভিন্নমত নেই। (আলমাজমু: ৫/১২০)

সহিহ বুখারির বর্ণনায় এসেছে, ‘মহানবী (স.)-এর পাশ দিয়ে একটি লাশ নেয়া হয়েছিল। তখন তিনি দাঁড়িয়ে গেলেন। তাকে বলা হলো, এটা তো এক ইহুদির লাশ। তখন তিনি বলেন, ‘তা কি প্রাণ নয়?’ (বুখারি: ১২৫০)

উল্লেখ্য, ইন্না লিল্লাহি… শুধু মৃত্যুর খবরে নয়, যেকোনো বিপদ-মসিবতেও পড়া যায়। এটি আল্লাহ তাআলাকে স্মরণ করারও বড় মাধ্যম। পবিত্র কোরআনেই এর উল্লেখ রয়েছে। (সুরা বাকারা: ১৫৬)

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন

অমুসলিমের মৃত্যুতে কি ইন্না লিল্লাহ পড়া যাবে

আপডেট টাইম : ০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫