ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

মেসি এখন বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার

বাঙালী কণ্ঠ নিউজঃ মেসি এখন বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার। কিন্তু ইউরোপে দীর্ঘ এক আইনি লড়াইয়ে জয়ী হওয়ায় পর তার উপার্জন এখন আরও ফুলে-ফেঁপে উঠতে পারে। কারণ এখন থেকে ক্রীড়া পণ্যে নিজের নাম ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করতে পারবেন  লিওনেল মেসি।

বার্সেলোনা এবং আর্জেন্টিনার স্ট্রাইকার মেসি ক্রীড়া পণ্যে তার নাম ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন। এজন্য সাত বছর আগে আদালতে আবেদন করেছিলেন তিনি। তার আবেদন চ্যালেঞ্জ করেছিল স্প্যানিশ একটি সাইক্লিং ব্র্যান্ড। শেষ পর্যন্ত আইনি লড়াইতে জিতলেন বার্সার প্রাণভোমরা মেসি।

স্প্যানিশ সাইক্লিং ব্র্যান্ডের নাম ম্যাসি। ইংরেজিতে যা লেখা হয় Massi এবং ফুটবলার মেসির নামের ইংরেজি বানান হচ্ছে Messi। স্প্যানিশ ব্র্যান্ডের যুক্তি ছিল, দু’টি নাম একইরকম এবং ইংরেজি বানানও খুব কাছাকাছি। সে কারণে বিশ্বে পণ্যের ক্রেতাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।

কিন্তু সাইক্লিং ব্র্যান্ডের এই যুক্তি আদালতে টেকেনি। ইউরোপের আদালত মেসির পক্ষেই আদেশ দিয়েছে।

আদালতের এই আদেশ এমন সময়ে দেয়া হলো, যখন দু’দিন আগেই ফ্রান্স ফুটবল সাময়িকী বলেছে যে, বিশ্বে বর্তমানে সবচেয়ে বেশি আয় করা ফুটবলারের নাম মেসি। তিনি আয়ের দিক থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন। সাময়িকীটির হিসাব অনুযায়ী এই মৌসুমে মেসির আয় ১২ কোটি ৬০ লাখ ডলার।

এখন মেসি আর সময় নষ্ট না করে নিজেকে ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করবেন, এমনটাই ধারণা করছেন বিশ্লেষকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

মেসি এখন বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার

আপডেট টাইম : ১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮