ঢাকা , মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়াকে শিগগিরই দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা নেই মেডিকেল বোর্ডের: চিকিৎসক নির্বাচনের আগে প্রশাসনে বাড়ছে পদোন্নতির চাপ ভয়মুক্ত ভোটের নিশ্চয়তা সেনাবাহিনীর ভূমিকায় গণতন্ত্রের নিরাপত্তা সময় নষ্ট না করে নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান তারেক রহমানের তফসিলের পর বেআইনি ও অনুমোদনহীন সমাবেশ–আন্দোলন নিয়ন্ত্রণ করবে সরকার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ, পদত্যাগের গুঞ্জন ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে : মমতা প্রাথমিকে শীতকালীন ছুটি বাতিল করে পরীক্ষা নেওয়ার নির্দেশ ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল টাঙ্গাইলের শাড়ি বুননশিল জামায়াতের মুখে মুখে বিপ্লব আর অন্তরে আওয়ামী লীগ: নাসীরুদ্দীন পাটওয়ারী

ফিরেই আর্জেন্টিনাকে জেতালেন মেসি

বিশ্বকাপ বাছাইপর্বের এক ম্যাচে উরুগুয়ের বিপক্ষে অবসরের ঘোষণা প্রত্যাহারের পর আর্জেন্টিনার হয়ে ফের মাঠে নামলেন লিওনেল মেসি। আর মাঠে নেমে ম্যাচের ৪৩ মিনিটে ম্যাচ জেতানো একমাত্র গোলটিও করলেন। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পরের ম্যাচটি আগামী ৭ সেপ্টেম্বর ভেনেজুয়েলার মাঠে খেলবে আর্জেন্টিনা। এর আগে কোচ এদগার্দো বাউসা জানিয়েছিলেন, বাছাইপর্বের ম্যাচে খেলার জন্য ফিট’ আর তৈরি আছেন অধিনায়ক লিওনেল মেসি।

এদিকে, লা লীগায় গত রোববারের ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ার পরেও এ ফরঅয়ার্ডকে জাতীয় দলের ক্যাম্পে যাওয়ার অনুমতি দেয় বার্সেলোনা। গত মাসের মাঝামাঝি আর্জেন্টিনার জাতীয় দলে ফিরতে চান বলে ঘোষণা দিয়েছিলেন মেসি।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণার দু’মাসেরও কম সময়ের মধ্যে তিনি এই ঘোষণা দেন। জুন মাসে কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে পেনাল্টি মিস করার পর আর্জেন্টিনার হেরে গেলে ২৯ বছর বয়সী মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়াকে শিগগিরই দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা নেই মেডিকেল বোর্ডের: চিকিৎসক

ফিরেই আর্জেন্টিনাকে জেতালেন মেসি

আপডেট টাইম : ০৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০১৬