ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

রংপুরের জার্সিতে মিরপুরের গ্যালারিতে রিয়া সেন

দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাওয়া ‘সেনাপতি’ ছবির শুটিংয়ের জন্য সপ্তাহখানেক আগেই বাংলাদেশে এসেছেন রিয়া সেন। ৬ নভেম্বর থেকে পর্যটন নগরী কক্সবাজারে একটানা শুটিংও করলেন। কলকাতার রিংগো ব্যানার্জি ও বাংলাদেশের মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালনা করছেন এই সিনেমা। তারই ব্যস্ততা শেষে শনিবার রিয়াকে দেখা গেল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারিতে।

না; নিছকই ক্রিকেটের টানে ছুটে আসেননি কিংবদন্তি সুচিত্রা সেনের নাতনী। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল (বিপিএল) রংপুর রাইডার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রিয়া। সেই দায়িত্ববোধ থেকেই রাইডার্স-ঢাকা ডায়নামাইটস ম্যাচটি দেখতে হোম অব ক্রিকেটে শনিবার সন্ধ্যায় দেখা গেল তাকে।

রংপুরের মিডিয়া ম্যানেজার এম এ বাকী  বললেন, ‘রিয়া আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাছাড়া সে নিজেও ক্রিকেটপ্রেমী। তাই শুটিংয়ের ব্যস্ততা রেখে আমাদের জার্সি গায়ে দলকে সমর্থন দিতে আজ (শনিবার) মাঠে এসেছেন।’ মিরপুরের হোম অব ক্রিকেটের ভিআইপি জোনে বসা রিয়াকে রংপুর রাইডার্সের জার্সি গায়ে হাসিমুখে খেলা উপভোগ করতে দেখা গেল।

ওপার বাংলার অভিনেত্রী মুনমুন সেনের কন্যা এর আগেও বিপিএলের সঙ্গে জড়িয়ে ছিলেন। সিলেট রয়ালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও ছিলেন রিয়া। তাছাড়া ক্রিকেটাঙ্গনেও তার পরিচিতি রয়েছে। ভারতের বিতর্কিত ক্রিকেটার শ্রীশান্থের সঙ্গে তার প্রেমের খবর বেশ জোরেশোরেই শোনা গেছে।

প্রসঙ্গত, বলিউড কিংবা ঢালিগঞ্জ দুই জায়গাতেই অনেক দিন ধরে অভিনয় করলেও ক্যারিয়ারটা সেভাবে এখনো দাঁড় করাতে পারেননি রিয়া সেন।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

রংপুরের জার্সিতে মিরপুরের গ্যালারিতে রিয়া সেন

আপডেট টাইম : ০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০১৬