ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লুকাকুকে মিলানে দেখতে চান কন্তে

বাঙালী কণ্ঠ নিউজঃ ট্রান্সফার উইন্ডোর সময় প্রায় শেষের দিকে। শেষ সময়ে ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড রোমেলু লুকাকুকে দলে ভেড়াতে চাইছেন ইন্টার মিলান বস অ্যান্তোনিও কন্তে। ইন্টার মিলান লুকাকুর ট্রান্সফার ফি হিসেবে ৬৫ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত।

২০১৭ সালে এভারটন থেকে তাকে দলে ভেড়ায় ইংলিশ জায়ান্ট ম্যানইউ। লাল জার্সিতে পথ চলার বছরগুলো ভালো কাটলেও লুকাকুর বর্তমান ফর্ম আশাব্যঞ্জক নয়। গত মৌসুমেই ওল্ড ট্রাফোর্ড ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন লুকাকু।

২৬ বছর বয়সী এই খেলোয়াড় রেড ডেভিলসদের হয়ে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচগুলোর কোনোটিতেই অল্প সময়ের জন্যও অংশগ্রহণ না করায় তার দল ছাড়ার গুঞ্জনটি বিকট আকার ধারণ করেছে। তাইতো ইন্টার মিলান বস অ্যান্তেনিও কন্তে তার দল বদলের ব্যাপারে আশাবাদী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লুকাকুকে মিলানে দেখতে চান কন্তে

আপডেট টাইম : ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯