ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অবসরের প্রশ্নে দুই মাস সময় চাইলেন মাশরাফি

DHARAMSALA, INDIA - MARCH 07: Mashrafe Mortaza, Captain of Bangladesh pictured during a Headshot session ahead of the ICC Twenty20 World Cup on March 7, 2016 in Dharamsala, India. (Photo by Matthew Lewis-IDI/IDI via Getty Images)

বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা দেশকে অনেক সাফল্যই এনে দিয়েছেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মনে করছে, তার সময় শেষ। ৩৬ ছুঁই ছুঁই এই পেসারের নতুন করে আর দেয়ার কিছু নেই। বরং নতুনদের সুযোগ দেয়াই হবে ওয়ানডে অধিনায়কের বড় দায়িত্ব। তবে মাশরাফি এখনই ক্রিকেট থেকে বিদায় নিতে চাচ্ছেন না। এ মুহূর্তে সরে দাঁড়ালে বিসিবি মাশরাফিকে প্রাপ্য সম্মান দিয়ে বিদায়ী ম্যাচ আয়োজন করতে প্রস্তুত। কিন্তু অবসরের প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারছেন না মাশরাফি নিজেই। এজন্য বোর্ডের কাছে দু’মাস সময় চাইলেন ওয়ানডে অধিনায়ক। ওয়ানডে ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে শনিবার বিসিবি সভাপতির সঙ্গে বসেছিলেন মাশরাফি। এরপর তিনি নিজের সিদ্ধান্তের ব্যাপারে দু’মাস সময় চেয়েছেন।

বিশ্বকাপের আগে থেকেই মাশরাফির অবসর নিয়ে গুঞ্জন চলছে। অবসরে যাওয়ার কথা কখনই সরাসরি বলেননি এই ডান-হাতি পেসার। কিন্তু বিসিবি তাকে বিদায় জানানোর জন্য ৬০ লাখ টাকা খরচ করে জিম্বাবুয়ের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ আয়োজনের চিন্তা করেছিল। সেই প্রস্তাবে না করে দিয়েছেন মাশরাফি। মিরপুরে কাল নতুন কোচের নাম ঘোষণার আগে তার সঙ্গে আলোচনা করেন বিসিবি সভাপতি। পরে নাজমুল হাসান বলেন, ‘সাকিব (আল হাসান) দুই-তিনদিন আগে আমার সঙ্গে বসেছিল। ওর সঙ্গেও আমি কোচ নিয়ে আলাপ করেছি, যেহেতু ও একজন অধিনায়ক। মাশরাফিও একজন অধিনায়ক।

আজ এখানে কোচের নাম ঘোষণার আগে ওর সঙ্গেও কথা হয়েছে। মাশরাফিকেও জানানো হল। মূলত কোচ নিয়েই আলোচনা হয়েছে।’ তিনি বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে একটা ওয়ানডে আয়োজন করব কি না সেই ব্যাপারে মাশরাফিকে জিজ্ঞেস করেছি। সে মনে করে, এটা খুব দ্রুত হয়ে যায়। আগামী মে মাসের আগে আমাদের কোনো ওয়ানডে নেই। সেজন্য এক্ষুণি না হলে ওর জন্য সুবিধা হয়। ও যদি দু’মাস সময় পায় তাহলে দু’মাস পর সিদ্ধান্ত নিতে চায়।’

এদিকে বিসিবির এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘অবসরের কথা উঠতেই মাশরাফি অনেকটা আবেগতাড়িত হয়ে পড়ে। সে এখনই বিদায় নিতে চাচ্ছে না। কিন্তু তারও বুঝতে হবে সময় শেষ হয়ে গেছে।’ ২০২০ টি ২০ বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের পরিকল্পনায় আপাতত শুধুই ২০ ওভারের ম্যাচ রয়েছে। এর সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য অনেক টেস্ট ম্যাচও খেলবে বাংলাদেশ। আগামী বছর মে মাসে আয়ারল্যান্ড সফরে খেলবে তিনটি ওয়ানডে, পরে ডিসেম্বরে দেশের মাটিতে শ্রীলংকার বিপক্ষে খেলবে তিনটি ওয়ানডে।

এ বছর কোনো ওয়ানডে ম্যাচ না থাকায় ভেবেচিন্তে মাশরাফিকে সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি। একই সঙ্গে ওয়ানডে অধিনায়কের ব্যাপারেও নতুন করে ভাবতে পারে বিসিবি। নাজমুল হাসান বলেন, ‘আমি বলেছি, কোনো সমস্যা নেই। দু’মাস সময় নিক। সামনে যেহেতু আমাদের কোনো ওয়ানডে নেই। ওয়ানডে অধিনায়কত্ব কি হবে, সেটা যখন খেলা হবে তখনই কথা হবে।’

মাশরাফি না বললেও তার বিদায়ের জন্য বিসিবি ঘটা করে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এমন উদাহরণ বাংলাদেশে আগে দেখা যায়নি। মাশরাফির মতো অন্য ক্রিকেটারের বেলাতেও একই চিত্র দেখা যাবে কি? বিসিবি সভাপতি বলেন, ‘এটা শুধু বোর্ড ভাবলেই হবে না। খেলোয়াড়ের মাথায়ও চিন্তাটা আসতে হয়। খেলোয়াড় যদি সেভাবে চিন্তা না করে, তাহলে তো লাভ হল না। আমাদের কাজ হল জানানো যে আমরা ভালোভাবে, সুন্দরভাবে বিদায় দিতে চাই। এখন সিদ্ধান্ত তার। সে যদি সিদ্ধান্ত নিতে পারে নেবে, না হলে বোর্ড বোর্ডের সিদ্ধান্ত নেবে।’ বিসিবি সভাপতি এর আগেও বলেছেন জাতীয় দলে এখন থেকে নিয়মিত খেলতে হলে মাশরাফিকে ফিটনেস পরীক্ষায় নামতে হবে। পারফরম্যান্স দেখাতে হবে। তা না হলে দলে জায়গা হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

অবসরের প্রশ্নে দুই মাস সময় চাইলেন মাশরাফি

আপডেট টাইম : ০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯