ঢাকা , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার আহ্বান সিইসির কাতারে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন যুক্তরাষ্ট্রের দেশের শীর্ষ আলেমদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা ঐতিহাসিক নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারেক রহমান অবৈধ অনুপ্রবেশ, পল্লবীতে জামায়াতের পোলিং অফিসারসহ ২ জনের কারাদণ্ড বিএনপি জোট ১৭১, জামায়াত জোট ৩৫টি আসনে এগিয়ে; ৮৬টিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের ব্যাগে মিললো ৭৪ লাখ টাকা মেটা-ইউটিউবের বিরুদ্ধে ঐতিহাসিক মামলার বিচার শুরু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে বিএনপি আলেমরা যে কারণে জামায়াতকে ভোট দিতে নিষেধ করছেন

আওয়ামী লীগকে সরাতে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে অপসারণ করার জন্য একটি রাজনৈতিক দল বিদেশি ষড়যন্ত্রকারী, সন্ত্রাসী গোয়েন্দা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। এতে বলা চলে, আওয়ামী লীগ ষড়যন্ত্রের আগ্নেয়গিরির মধ্যে অবস্থান করছে। আজ রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু বার্তার পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপিকে উদ্দেশ করে খাদ্যমন্ত্রী বলেন, দুঃখ লাগে, বিএনপির মতো একটি দল, যারা দুইবার ক্ষমতায় থেকেছে, আজ ক্ষমতার লোভে রাজনৈতিক পরিচয় হারিয়ে সন্ত্রাসী-জঙ্গিদলে পরিণত হয়েছে। তিনি বলেন, বিএনপি দেশকে ধ্বংস করতে ষড়যন্ত্রের যে নীলনকশা তৈরি করছে, তা প্রতিহত করতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

অ্যাডভোকেট কামরুল বলেন, বর্তমানে রাজনীতিতে দুঃসময় চলছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে অপসারণ করতে দেশকে জঙ্গিবাদের তকমা লাগানো হচ্ছে। টার্গেট হত্যাকাণ্ড চলছে। আমি বলতে চাই, অতীতে বঙ্গবন্ধুর দুঃসময়ে যেমন নেতাকর্মীরা তার পাশে ছিলেন, তেমনি শেখ হাসিনার পাশেও নেতাকর্মীরা থাকবেন। বঙ্গবন্ধু বার্তার সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার আহ্বান সিইসির

আওয়ামী লীগকে সরাতে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে

আপডেট টাইম : ০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০১৬