ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক শ্রেণির রাজনৈতিক দল সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে : মির্জা আব্বাস হরমুজ প্রণালিতে মাইন স্থাপন, ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উ. কোরিয়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না এবার শিক্ষাগত যোগ্যতা অনিশ্চয়তায় বাংলাদেশি শ্রমিকদের ভবিষ্যৎ নতুন সংসদের যাত্রা শুরু স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক গণমাধ্যমের স্বাধীনতায় অবনতির শীর্ষে যুক্তরাষ্ট্র তদবিরের জন্য ‎কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে না যেতে আইজিপির নির্দেশ প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে আলভীর বিস্ফোরক দাবি

সেনাবাহিনী থেকে পালিয়ে যাওয়া কর্মকর্তা গ্রেফতার

বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় সিলেট সেনানিবাস থেকে পালিয়ে যাওয়া ক্যাপ্টেন উদ্ভাসকে গ্রেপ্তার করা হয়েছে। খাগড়াছড়ির বাসিন্দা উদ্ভাস সেনাবাহিনীর একটি কোর্সে অংশ নিতে ২০১৫ সালের ১৫ ফেরুয়ারি থেকে সিলেট ছিলেন।

২০১৫ সালের ১২ মে তিনি সিলেট সেনানিবাস থেকে পালিয়ে যান সেনা কর্মকর্তা

উদ্ভাস চাকমা। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ভারতের সহযোগিতায় গ্রেফতার করা হয়েছে উদ্ভাসকে। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয় সেনাবাহিনী থেকে পালিয়ে তিনি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যোগসাজশে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।

পরে গ্রেপ্তার এড়াতে তিনি পার্বত্য চট্টগ্রাম থেকে পালিয়ে দুর্গম পাহাড়ি এলাকা দিয়ে সস্ত্রীক ভারতের মিজোরামে অবৈধ অনুপ্রবেশ করেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ভাস চাকমার বিরূদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

এক শ্রেণির রাজনৈতিক দল সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে : মির্জা আব্বাস

সেনাবাহিনী থেকে পালিয়ে যাওয়া কর্মকর্তা গ্রেফতার

আপডেট টাইম : ০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০১৬