ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চলন্ত গাড়িতে ফোনে কথা বললেই আটক করার নির্দেশ

বাঙালী কণ্ঠ নিউজঃ রোডে গাড়ি চালানোর সময় যদি কোনো চালক মোবাইল ফোনে কথা বলেন, তা হলে ওই চালককে আটক ও গাড়ি জব্দ করার জন্য ট্রাফিক বিভাগকে নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, চলন্ত গাড়িতে যদি চালক কথা বলেন, তাহলে ড্রাইভিংয়ে মনোযোগ থাকেনা। আর এই কথা বলার জন্য অনেক প্রাণহানির ঘটনা ঘটে।

রবিবার (৪ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইল মোড়ে পথচারীর করণীয় শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি ক্যাশ কার্ডের মাধ্যমে ট্রাফিক প্রসিকিউশনের জরিমানা আদায় ব্যবস্থার উদ্বোধনকালে ডিএমপি কমিশনার এ কথা বলেন। তিনি বলেন, সড়কের বাম লেন খালি রাখবেন। কেউ বাম লেন দখল করে দাঁড়িয়ে থাকলে তাদের গাড়িও রেকারিংয়ে নিতে ট্রাফিক বিভাগকে নির্দেশ দেন কমিশনার।

তিনি বলেন, এখন থেকে ট্রাফিক প্রসিকিউশনের জরিমানার টাকার জন্য চালক ও গাড়ির কাগজপত্র জব্দ করা হবে না। জরিমানার টাকা এখন থেকে অন স্পটে যেকোনো ব্যাংকের ডেবিট, ক্রেডিট, ভিসা, ক্যাশ, বিকাশ, রকেট ও অন্যান্য কার্ড ব্যবহার করে পরিশোধ করতে পারবেন।

কমিশনার বলেন, এভাবে টাকা পরিশোধের ফলে চালক বা মালিক হয়রানি থেকে মুক্ত থাকবে। আগে এই টাকা আদায়কালে সীমাহীন অনিয়ম ছিল, দুর্নীতি হতো। দুই হাজার টাকা নেয়া হলেও অল্প টাকা সরকারি কোষাগারে জমা করা হতো। এখন সেটি আর হবে না। এর আগে ইউসিবিএলের মাধ্যমে টাকা জমা দিতে হতো।

এখন যেকোনো কার্ড ব্যবহার করে জরিমানার টাকা সঙ্গে সঙ্গে পরিশোধ করতে পারবেন। এখন থেকে কারও গাড়ির কাগজপত্র জব্দও করা হবে না আর কাউকে হয়রানির মুখেও পড়তে হবে না।

রেকারিংয়ের বিষয়ে কমিশনার বলেন, রং পার্কিং ও কাগজপত্র না থাকার কারণে গাড়ি রেকারিং করা হতো। রেকারিংয়ের জরিমানার টাকা কর্মকর্তারা হাতে হাতে নগদ নিতো। এখন থেকে নগদ নয়, ই-ক্যাশের মাধ্যমে জমা নেয়া হবে। নগদ টাকা লেনদেন হলে দুর্নীতি ও অসচ্ছতার সুযোগ থাকে।

তিনি বলেন, ঢাকা শহরে অনেক পথচারীকে হেডফোন কিংবা মোবাইলফোন কানে ধরে রাস্তা পার হতে দেখা যায়। বাচ্চা নিয়ে রোড ডিভাইডার পার হতে দেখেছি। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাত দিয়ে ইশারায় গাড়ি থামানোর সংকেত দিতে দেখেছি। জেব্রা ক্রসিং ব্যবহার করেন না। তাদের বিরুদ্ধেও এখন থেকে ব্যবস্থা নেয়া হবে। দুর্ঘটনায় প্রাণহানির জন্য শুধুমাত্র চালকদের দোষ দেয়া যাবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

চলন্ত গাড়িতে ফোনে কথা বললেই আটক করার নির্দেশ

আপডেট টাইম : ০৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯