ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

‘অর্থ বা খ্যাতির জন্য খেলো না, মেসির মতো হও’

আট মৌসুম ধরে লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনায় খেলছেন দানি আলভেজ। অতীতে বহুবারই ক্লাব সতীর্থের প্রশংসায় মেতেছেন। এবার তো সেটিকেও ছাড়িয়ে গেলেন। ভবিষ্যৎ ফুটবলারদের অর্থ বা খ্যাতির জন্য না খেলে মেসির মতো হওয়ার উপদেশ দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার।

পরবর্তী প্রজন্মের ফুটবলারদের কাছে মেসি অনুপ্রেরণা হয়ে থাকবেন বলে মনে করেন আলভেজ। আজেন্টাইন আইকনের সঙ্গে তার কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেদিকেও জোর দেন বার্সার অভিজ্ঞ এ রাইট ব্যাক।

এক সাক্ষাৎকারে আলভেজ বলেন, ‘উঁচু লেভেলের প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাবের জন্য মেসি আমাদের কাছে প্রতিচ্ছবি হয়ে থাকা উচিৎ। এমনকি, ট্রেনিং সেশনেও সে হার মানতে চায় না। ভবিষ্যৎ ফুটবলারদের উদ্দেশ্যে আমার উপদেশ, কেউ অর্থ বা খ্যাতির জন্য খেলো না, তোমাদের আবেগ দিয়ে নিজেকে উজাড় করে খেলতে হবে।’

বার্সা ডিফেন্ডার আরও বলেন, ‘যদি তোমার সেরা হওয়ার স্বপ্ন থাকে তবে অবশ্যই মেসির থেকে অনুপ্রেরণা নিতে হবে, সে কঠিন পরিস্থিতি পার করেই আজকের মেসি হয়েছে। আমার কাছে তার পাশে খেলতে পারাটা বিরাট আনন্দের। মেসির ক্যারিয়ারের অংশ হতে পেরে আমি খুশি।’

‘আমাদের বন্ধুত্ব অসাধারণ এবং প্রথম পরিচয় থেকেই একটা শক্ত বন্ধন রয়েছে। তার সঙ্গে আমার এক সময়ের দূরত্ব ঘোঁচানোর জন্য সিলভিনহো (সাবেক বার্সা খেলোয়াড়) ধন্যবাদ দিতে চাই। আমাদের দু’জনের মধ্যে পারস্পরিক সম্মানবোধ আছে এবং মাঠে আমাদের বন্ধুত্ব থাকে আবার থাকেও না (আর্জেন্টিনার মুখোমুখি হলে)।’-যোগ করেন আলভেজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

‘অর্থ বা খ্যাতির জন্য খেলো না, মেসির মতো হও’

আপডেট টাইম : ১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬