ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

হাওর বার্তা ডেস্কঃ দেশের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে গেল ডিসেম্বরে বিবাহবন্ধরে আবদ্ধ হন কলকাতার গুণী নির্মাতা সৃজিত মুখার্জি।

ঠিক ওই সময়ই দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে সৃজিতের নাম জড়িয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছিল ভারতের শীর্ষ স্থানীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। সেখানে জয়ার কাজের ধরন, মেধা নিয়ে এমন কয়েকজন নির্মাতা মতামত জানিয়েছিলেন যাদের সঙ্গে জয়া কাজ করেছেন।

সেই তালিকায় ছিল সৃজিত মুখার্জির নাম। ‘অটোগ্রাফ’, ‘২২শে শ্রাবণ’ খ্যাত নির্মাতা সৃজিতের বরাত দিয়ে সেই প্রতিবেদনসহ আরও বেশ কয়েকটি গণমাধ্যমে ফলাও করে খবর বেরিয়েছিল, জয়ার জন্য এতটাই উতলা ছিলেন সৃজিত, জয়া বিয়েতে রাজি থাকলে প্রয়োজনে হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতেন তিনি।

সৃজিতের ‘রাজকাহিনী’তে ছোট চরিত্রে অভিনয় করেও সকার চোখ কেড়েছিলেন জয়া আহসান। পরে সৃজিতের ‘এক যে ছিল রাজা’তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। ওইসময় জয়া-সৃজিতের প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। তারা এক সাথে ছাদ ভাগাভাগি করছেন বলেও শোবিজ অঙ্গনে গুঞ্জনও ছড়ায়।

তবে জয়ার জন্য ধর্মান্তরিত হওয়া নিয়ে খবর বেরুনোর পর সৃজিত তাতে ঘোর আপত্তি তোলেন।

তিনি বলেছিলেন, ‘প্রত্রিকাগুলোর খবরে ধর্ম ত্যাগ করার ব্যাপারে আমার কোন বক্তব্য বা কোট নেই। সুতরাং আমি কোথায় ধর্মান্তরিত হতে চাইলাম! আমি জয়াকে বিয়ে করার জন্য ধর্মান্তরিত হতে চাই- এ খবর পুরোপুরি ভিত্তিহীন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

আপডেট টাইম : ০১:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০