ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

এবার অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করল প্রশাসন

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ আদেশ জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর থেকে তিন দিন করে তিন দফায় সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিল। এবার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণ করতে নিরুৎসাহিত করা হয়েছে।

অপরদিকে খাগড়াছড়ি জেলার সকল পর্যটন কেন্দ্রগুলোতে ৪ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। জেলা কোর কমিটির মিটিং শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আদেশ জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর খাগড়াছড়িতে এক বাঙালিকে পিটিয়ে হত্যার পর থেকে খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের মাঝে সহিংসতার সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে প্রথম তিন দফায় সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিল। এবার চলতি মাসের প্রথম দিনে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে পিটিয়ে হত্যার পর আবারও পরিস্থিতির অবনতি ঘটে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

এবার অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করল প্রশাসন

আপডেট টাইম : ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪