ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

এক দফা দাবিতে স্মারকলিপি দিয়ে সড়ক ছাড়লেন সাদপন্থীরা

‘এক দফা’ দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি দিয়ে সড়ক ছেড়েছেন সাদপন্থী তাবলীগ জামাতের সদস্যরা। তাদের দাবি ইজতেমায় মাওলানা সাদের অংশগ্রহণ নিশ্চিত করা।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ তারা কাকরাইল মসজিদ ও প্রধান বিচারপতির বাসভবনের সামনের সড়ক ছেড়ে চলে যান। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে কাকরাইল মসজিদের সামনে ও প্রধান বিচারপতির বাসভবনের সামনের সড়কে অবস্থান নেন সাদপন্থীরা।

এসময় তারা প্রথম ইজতেমা এবং মাওলানা সাদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান। পরে সাড়ে ৯টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের আমন্ত্রণে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল যমুনার সামনে যান এবং সেখানেই প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে স্মারকলিপি প্রদান করেন।

সড়কে অবস্থান নেওয়া তাবলিগ জামাতের একজন মুরুব্বি বলেন, ‘আমাদের এক দফা দাবি মাওলানা সাদ সাহেবকে ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমাদের আরেকটি দাবি ছিল প্রথম ইজতেমা। কিন্তু এটা সরকারি সিদ্ধান্ত। তারা যেভাবে সিদ্ধান্ত নিবে সেভাবেই হবে।’

তিনি আরও বলেন, ‘দাবি আদায়ে আমরা অবস্থান নিলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আমাদের ৯ সদস্যের একটি দলকে যমুনার সামনে নিয়ে যান। সেখানে গিয়ে তার কাছে প্রধান উপদেষ্টা বরাবর একদফা দাবি জানিয়ে একটা স্মারকলিপি দেওয়া হয়েছে। তিনি আমাদের আশ্বস্থ করেছেন এবং এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন। তাই আমরা অবস্থান ছেড়ে দিয়েছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

এক দফা দাবিতে স্মারকলিপি দিয়ে সড়ক ছাড়লেন সাদপন্থীরা

আপডেট টাইম : ১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪