ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

মাত্র দেড় মাসের প্রেম, কাকে বিয়ে করলেন মম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মাইমুনা ফেরদৌস মম চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাফায়েল আহসানকে বিয়ে করেছেন। গত শুক্রবার (২১ নভেম্বর) ঢাকার ধানমণ্ডির একটি রেস্টুরেন্টে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

জানা যায়, রাফায়েল ও মমর পরিচয় দেড় বছরের। তবে মাত্র দেড় মাস প্রেমের সম্পর্কে থাকার পরই তারা বিয়ের সিদ্ধান্ত নেন। এ প্রসঙ্গে মম জানান, রাফায়েলের সততা ও স্পষ্টবাদিতা তাকে মুগ্ধ করেছে।

অভিনয়ের আগে ছয় বছর রেডিওতে `কথাবন্ধু’ হিসেবে কাজ করেছেন মম। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো `আজব কারখানা’ (পরমব্রতর সঙ্গে) এবং মুক্তির দিক দিয়ে প্রথম চলচ্চিত্র `কাগজ’।

অন্যদিকে, রাফায়েল আহসান `নয়ছয়’ সিনেমা নির্মাণ করেছেন এবং ‘ইন্টার্নশিপ’, ‘পেট কাটা ষ’, ‘দৌড়’, ‘আগস্ট ১৪’-এর মতো প্রযোজনাগুলোর সাথে যুক্ত আছেন।

মাইমুনা মমকে বিয়ে প্রসঙ্গে রাফায়েল বললেন, ‘মমর সরলতা আমাকে মুগ্ধ করেছে। আমার কাছে মনে হয়, খুব সহজেই ওকে সবার কাছ থেকে আলাদা করা যায়। তাই মনে হয়েছে, ওকে নিয়ে আগামী জীবনের পথচলাটা আমার জন্য সহজ ও সুন্দর হবে। তাই আমাদের এই বিয়ের সিদ্ধান্ত।’

মাইমুনা মম বলেন, ‘রাফায়েলের সততা আমাকে মুগ্ধ করেছে। কথাবার্তায় কোনো রাখঢাক রাখে না, সে খুবই স্ট্রেট ফরোয়ার্ড। সবচেয়ে দারুণ বিষয়, শেষ মুহূর্তে পরিকল্পনা বদল করে নতুন কোনো পরিকল্পনা করে ফেলা।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

মাত্র দেড় মাসের প্রেম, কাকে বিয়ে করলেন মম

আপডেট টাইম : ১২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫