ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ভাইরাস থেকে সুরক্ষা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে কিছু সুরক্ষা টিপস দেওয়া হয়েছে। নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য মেনে চলতে হবে এ পরামর্শ :

 ফ্লু-এর যে কোনো লক্ষণ যেমন- জ্বর, কাশি, সর্দি বা হাঁচির মতো সমস্যা দেখা দেয় তবে যেকোনো ধরনের ভ্রমণ করা থেকে বিরত থাকুন।

 করোনাভাইরাসের লক্ষণ না থাকলেও সংক্রমণটি রোগীর মাঝে ১৪ দিনের মধ্যে বোঝা যায়। তাই সব ধরনের জনবহুল এলাকা এড়িয়ে চলুন।

  সম্প্রতি সংক্রামিত কোনো দেশ থেকে এলে যদি ফ্লু-এর কোনো লক্ষণ অথবা শ্বাসকষ্ট দেখা দেয় তবে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

  ফ্লুতে আক্রান্ত হয়েছেন অথবা সর্দির লক্ষণ আছে এমন ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকুন। কোনো ব্যক্তির সঙ্গে কথা বলার সময় অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রাখুন।

২০ সেকেন্ড সময় নিয়ে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে ভালোভাবে দিনে কয়েকবার হাত পরিষ্কার করুন।

 বাড়ির প্রতিটি জায়গা, টেবিল, বাথরুম, বিছানা, কম্পিউটারসহ সব কিছু জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করুন।

 চোখ, নাক, মুখ বারবার স্পর্শ করা থেকে বিরত থাকুন। হাঁচি, কাশির সময় টিস্যু অথবা রুমাল ব্যবহার করুন। ব্যবহার শেষে টিস্যু ডাস্টবিনে ফেলে দিন এবং রুমাল ধুয়ে নিন।

 বয়স্ক ব্যক্তিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে বলে তাদের ভাইরাস আক্রমণ করে দ্রুত। তাই তাদের বিশেষ যতœ নিতে হবে।

 মাস্ক ব্যবহার শেষে সেটি দ্রুত সরিয়ে ফেলতে হবে। সম্ভব হলে দ্বিতীয়বার ব্যবহার করা উচিত নয়। অবশ্যই বাড়তি মাস্ক সঙ্গে রাখুন।

 কাঁচা খাবার বা আধা সেদ্ধ খাবার খাওয়া থেকে বিরত থাকুন।

 যেখানে সেখানে থুথু, কফ ফেলবেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ভাইরাস থেকে সুরক্ষা

আপডেট টাইম : ০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০