নিজে একটি গোল করলেন, সতীর্থদের দিয়ে করালেন দুটি। সঙ্গে জ্বলে উঠলেন নেইমারও। কোপা ডেল রেতে লিওনেল মেসির দুর্দান্ত পারফরমেন্সে দেপোর্তিভো আলাভেসকে ফাইনাল ম্যাচে ৩-১ গোলে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা ঘরে তুলেছে কাতালানরা। শনিবার (২৭ মে) রাতে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচের ৩০ মিনিটে প্রথম সাফল্য পায় বার্সা। জয়সূচক গোলটি করেন মেসি। চলতি মৌসুমে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ৫৪তম গোল। এরপর দ্রুতই সমতা ফেরায় আলাভেস। ম্যাচের ৩৩ মিনিটে দর্শনীয় গোলে সমতা আনেন থিও হের্নান্দেজ। বিরতির ঠিক আগে দুটি গোল করে ম্যাচের লাগাম টেনে নেয় বার্সা। দুটি গোলই করিয়েছেন মেসি। ম্যাচের ৪৫ মিনিটে মেসির পাসে বল পেয়ে আন্দ্রে গোমেজ নেইমারের দিকে ঠেলে দেন। তা থেকে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। স্বাদ পান কোপা ডেল রের টানা তিন ফাইনালে গোল করার। পরের গোলটিও আসে মেসির সহায়তায়ই। বক্সে দুই ডিফেন্ডারকে কাটিয়ে আলকাসেরের দিকে বল বাড়ান মেসি, সেটি থেকে সহজেই জাল খুঁজে নেন স্প্যানিশ এ ফরোয়ার্ড।
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক
২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড
ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার
হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত
চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না
বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী
সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস
জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা
দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি
হ্যাটট্রিক শিরোপা ঘরে তুলেছে বার্সা
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০১৭
- 534
Tag :
জনপ্রিয় সংবাদ



























