ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

রাজাপুরে চিতাবাঘ আকৃতির ৪ ছানা উদ্ধার, জঙ্গলে অবমুক্ত

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ঝালকাঠির রাজাপুরে চিতাবাঘ আকৃতির চারটি ছানা উদ্ধার করেছে বন বিভাগের কর্মকর্তারা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নৈকাঠি বাসস্ট্যান্ড এলাকায় বস্তায় ভরে নিয়ে যাওয়ার সময় মামুন নামে এক ব্যক্তির কাছ থেকে ছানাগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় আনোয়ার হোসেন মিলন জানান, চিতাবাঘের বাচ্চার মতো দেখতে এ বাচ্চাগুলো বিক্রির জন্য বস্তায় ভরে দূরে কোথাও বাসে করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ওই ব্যক্তি। বিষয়টি উপজেলা বন বিভাগকে অবহিত করলে তারা এসে ছানাগুলো উদ্ধার করে জঙ্গলে অবমুক্ত করেন।

উপজেলা বন কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে শের-ই বাংলার জন্মভূমি সাতুরিয়া মিয়া বাড়ির গহীন জঙ্গলে ছানাগুলো অবমুক্ত করা হয়। ছানাগুলো দেখে বন বিড়ালের বাচ্চা হবে বলে মনে হচ্ছে।

তিনি বলেন, সাতুরিয়া মিয়া বাড়ির গহীন জঙ্গল থেকে ছানাগুলো ধরা হয়েছিল। পুনরায় যেখান থেকে ধরা হয়েছিল সেখানেই অবমুক্ত করা হয়েছে। যাতে মা বন বিড়ালটিকে খুব সহজেই বাচ্চাগুলো খুঁজে পায়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

রাজাপুরে চিতাবাঘ আকৃতির ৪ ছানা উদ্ধার, জঙ্গলে অবমুক্ত

আপডেট টাইম : ০১:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০