ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

দুর্গাপূজায় কোনো নাশকতার আশঙ্কা নেই: র‌্যাব ডিজি

শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে দেশজুড়ে র‌্যাবের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী এবারের দুর্গাপূজায় কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। নিরাপত্তার স্বার্থে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীর পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা বলেন।

পূজাকে কেন্দ্র করে দেশজুড়ে পর্যাপ্ত র‌্যাব সদস্য নিয়োজিত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছি। র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ও সুইপিং টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

র‌্যাব ডিজি বলেন, ২১ অক্টোবর বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গাপূজা ২৬ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে। এবার সারাবিশ্ব এক অদৃশ্য মহামারির মধ্য দিয়ে পার হচ্ছে। তাই আমরা আশা করছি সবাই অনুষ্ঠানস্থলে স্বাস্থ্যবিধির বিষয়ে সতর্ক থাকবেন। এবার ভিন্ন প্রেক্ষাপটে সীমিত পরিসরে পূজার আয়োজন হলেও আমরা সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত আছি, সার্বক্ষণিক পাশে রয়েছি।

র‌্যাব প্রধান বলেন, দুর্গাপূজা উপলক্ষে র‌্যাবের এয়ার উইং প্রস্তুত রয়েছে। দেশজুড়ে পূজা মণ্ডপকে ঘিরে র‌্যাবের পেট্রোলিং ও গোয়েন্দা নজরদারি চলমান থাকবে। মেট্রোপলিটন এলাকা ও জেলা শহরগুলোতে বাড়তি নজরদারিসহ প্রস্তুত থাকবে র‌্যাবের কুইক রেসপন্স টিম।

জঙ্গিবাদসহ যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী কোনো ধরনের নাশকতার সম্ভাবনা নেই। তারপরও যেকোনো সময় যেকোনো পরিস্থিতি এড়াতে আমরা তৎপর রয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যম পূজাকে কেন্দ্র করে যেকোনো গুজব এড়াতে ও পূজা মণ্ডপে নারী দর্শনার্থীদের ইভটিজিং রোধে জোরদার ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

এবার বিসর্জনে জনসমাগম কম হলেও র‌্যাবের নিরাপত্তা জোরদার থাকবে উল্লেখ করে র‌্যাব ডিজি বলেন, প্রত্যেকটি ব্যাটালিয়নে কন্ট্রোল রুম রয়েছে। র‌্যাব সদর দফতরে স্থাপিত কন্ট্রোলরুম থেকে সার্বক্ষণিকভাবে নজরদারি অব্যাহত থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা থাকলে র‌্যাবকে তথ্য দিন, ব্যবস্থা নেয়া হবে।

সার্বিকভাবে প্রতিবারের মতো এবারও সুন্দর পরিবেশে পূজা উদযাপন হবে। পরিবেশ সুন্দর রাখতে র‌্যাব অতীতেও সবসময় পাশে ছিলো, এবারও পাশে রয়েছে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

দুর্গাপূজায় কোনো নাশকতার আশঙ্কা নেই: র‌্যাব ডিজি

আপডেট টাইম : ০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০