ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

ঈদে টিভি চ্যানেলগুলোতে বাহারি আয়োজন

বাঙালী কণ্ঠঃ  জগতের যত আয়োজন, তার অধিকাংশই হয়ে থাকে ঈদকে কেন্দ্র করে। বলা হয়ে থাকে ঈদই শোবিজ অঙ্গনের ভরা মৌসুম। এই সময়টাতেই শোবিজের মানুষজন হরদম কাজ করেন। তাছাড়া ঈদে দর্শক-শ্রোতাদের আনন্দকে বাড়িয়ে দিতে টেলিভিশন চ্যানেলগুলোও বাহারি আয়োজন করে থাকে।

ঈদের ছুটিতে মানুষের অনেকটা সময় কাটে টেলিভিশনের সামনে। তাই এই সময়টাতে দর্শকরা খোঁজেন সুস্থ ধারার বিনোদন। এই কথা মাথায় রেখেই চ্যানেলগুলো তাদের ঈদ আয়োজন সাজায়।

ঈদ আয়োজনে বরাবরের মত এবারো থাকছে খণ্ড নাটক, ৬-৭ পর্বের ধারাবাহিক নাটক, টেলিছবি, সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান, সেলিব্রেটি টক শোসহ নানা আয়োজন।

এবারের ঈদে টেলিভিশন চ্যানেলগুলোতে থাকছে প্রায় দুই শতাধিক খণ্ড ও ৬-৭ পর্বের ধারাবাহিক নাটক। এগুলোর বেশিরভাগ নাটকের কাজই শেষ হয়ে গেছে। যেগুলো বাকি আছে, নির্মাতা-শিল্পী ও কলাকুশলীদের বিরামহীন প্রচেষ্টায় চলছে সেগুলোর সমাপ্তি টানার কাজ।

শুটিংস্পটগুলোতেও দেখা যাচ্ছে অভিনয়শিল্পীদের আর সঙ্গে লাইট-ক্যামেরা-অ্যাকশন ডাক। রাজধানীর ধানমন্ডি, উত্তরা, পুরান ঢাকা, পুবাইল ও গাজীপুরের বিভিন্ন লোকেশনে চলছে হরদম শুটিং। এডিটিং স্টুডিওগুলোতে ব্যস্ত রয়েছেন এডিটররা।

শুধু নাটকই না, ঈদ অনুষ্ঠানমালায় প্রচারের জন্য সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান কিংবা সেলিব্রেটি টক শো’গুলোর দৃশ্যায়নও চলছে নিয়মিত। এছাড়া এবারের ঈদে বেশ কিছু ছবির প্রিমিয়ার হচ্ছে টেলিভিশনে। অন্যদিকে পুরনো ছবি দিয়েও সাজানো হচ্ছে প্রতিদিনকার অনুষ্ঠানসূচি।

টেলিভিশন চ্যানেল কর্মকর্তারা জানাচ্ছেন, প্রতিবারের মত এবারো তাদের আয়োজনে কমতি থাকছে না। দর্শকদের সর্বোচ্চ আনন্দটুকু দেওয়ার জন্য অনুষ্ঠান নির্বাচনেও মান এবং বিনোদনকে প্রাধান্য দেওয়া হয়েছে। সুতরাং বাহারি আয়োজন দিয়ে দর্শকের মন তুষ্ট করার প্রত্যাশা রাখছেন সবাই।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

ঈদে টিভি চ্যানেলগুলোতে বাহারি আয়োজন

আপডেট টাইম : ০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭