ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

১২ বছরে ১৮ ইঞ্চি গোঁফ, জিতেছেন বিশ্ব সেরা গোঁফের শিরোপা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বয়ঃসন্ধিকালে সব ছেলেদেরই গোঁফ ওঠে। নিওলিথিক যুগ থেকেই পাথরের ক্ষুর দিয়ে ক্ষৌরী করার প্রচলন শুরু হয়, আর এই সুদীর্ঘকালের ব্যবধানে গোঁফের নানা রকম ফ্যাশন চালু হয়েছে। অনেকে আবার গোঁফকে ব্যক্তির চিহ্ন মনে করে। বাংলা সাহিত্যের জনপ্রিয় ছড়াকার সুকুমার রায় বলেছিলেন, ‘গোঁফকে বলে তোমার আমার গোঁফ কি কারো কেনা? গোঁফের আমি গোঁফের তুমি, তাই দিয়ে যায় চেনা।’

বিভিন্ন জাতি-গোত্রর মতো গোঁফেরও রয়েছে নানা নাম। দালি গোঁফ, ইংরেজ, ফু মঞ্চু গোঁফ, পাকোনো গোঁফ, অশ্বখুর গোঁফ, সাম্রাজ্যিক গোঁফ, মেক্সিকান গোঁফ, প্রাকৃতিক গোঁফ, পেনসিল গোঁফ, টুথব্রাশ গোঁফ ইত্যাদি।

এম যে জনসন

এম যে জনসন

অনেকে তার পছন্দের লেখক, শিল্পী, সাহিত্যিক, অভিনেতাদের অনুকরণে গোঁফ রেখে থাকে। কোনো কোনো দেশে আবার বিশেষ চাকরিতে গোঁফ রাখার প্রতি উৎসাহিত করা হয়। যেমন ভারতের উত্তর প্রদেশের পুলিশদের গোঁফ রাখায় উৎসাহিত করার জন্য গোঁফধারী পুলিশ সদস্যদের জন্য ২০০ রুপি বাড়তি বেতন দেয়ার ঘোষণা দিয়েছে তারা।

তবে এমন কি শুনেছেন, যে গোঁফ রেখে জিতে নিয়েছে একটি পুরস্কার। হ্যাঁ তেমনটাই হয়েছে যুক্তরাষ্ট্রের মিনেসোটার বাসিন্দা ‘এম যে জনসন’। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের একটি প্রতিবেদনে এমনই একজন বড় গোঁফওয়ালার তথ্য জানানো হয়েছে।

এম যে জনসন প্রথম পুরস্কার জিতে নিলেন

এম যে জনসন প্রথম পুরস্কার জিতে নিলেন

বিশ্বখ্যাত গোঁফ এম যে জনসন নামক এক ব্যক্তির। আর সেই গোঁফেই তার পরিচিতি। কোটি কোটি মানুষের মধ্যে তিনিই একজন। যার এত বড় গোঁফ রয়েছে। এম যে জনসন নামক এই ব্যক্তির ১৮ ইঞ্চি লম্বা গোঁফ। তার গোঁফটি ১২ বছরের পুরনো। এই গোঁফ ইতিমধ্যে জিতে নিয়েছে একটি পুরস্কারও। দীর্ঘ ১২ বছর আগে একটি অন্ধকার বেসমেন্টে বসে ছিলেন তিনি। সেখানে জনসন একটি প্রতিযোগিতার পোস্টার দেখেন।

এম যে জনসন এবং তার বন্ধু

এম যে জনসন এবং তার বন্ধু

সেই পোস্টারে লেখা ছিল, গোঁফের প্রতিযোগিতা বিশ্বজুড়ে। এই প্রতিযোগিতা খুবই অদ্ভুত। আজব রকমের। তাতেই অংশগ্রহণ করেন জনসন এবং প্রথম স্থান অধিকার করেন। তিনি সারারাত ধরে ভাবতে থাকেন বিশ্ব সেরা গোঁফের শিরোপা জিতে নিতে হবে। প্রথম তিনি নিজের রেজার ফেলে দেন আর বাড়তে দেন গোঁফ।এভাবেই এম যে জনসন তার গোঁফ বড় করে জিতে নিয়েছে পুরস্কার।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

১২ বছরে ১৮ ইঞ্চি গোঁফ, জিতেছেন বিশ্ব সেরা গোঁফের শিরোপা

আপডেট টাইম : ০৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১