ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

চুল পড়া বন্ধ করতে এই ৭টি খাবার এড়িয়ে চলুন

বাঙালী কণ্ঠ ডেস্কঃ সুন্দর, স্বাস্থ্যকর চুল কে না চায় । তবে শুধু চুলের বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করলেই যে চুল সুন্দর থাকবে বিষয়টি এমন না। চুলের স্বাস্থ্য নির্ভর করে খাবার দাবারের উপর। রোদ,ধুলার কারণে আমাদের চুলের অনেক ক্ষতি হয়। আবার অনেক খাবারের কারণে চুলের ক্ষতি হয়। চলুন জেনে নেওয়া যাক যেসব খাবার খেলে চুল পড়া সহ আরো অনেক সমস্যা দেখা দেয়।

চিনি: 

চিনি বেশি খেলে ডায়াবেটিস থেকে ওবেসিটি হতে পারে। আপনি মুটিয়ে যেতে পারেন। এতে করে পরে দেখা যায় চুল রুক্ষ হয়ে যায় এবং চুল পড়ে। এজন্য খাবার তালিকা থেকে যতটা সম্ভব চিনি বাদ দেওয়ার চেষ্টা করুন।

গ্লাইসেমিক সূচক খাবার:

প্রক্রিয়াজাত আটা,পাউরুটি,চিনি খেলে ইনসুলিনের পরিমাণ বাড়ে। এতে করে হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয়। পরবর্তীতে এর ফলে চুল পড়ার সমস্যা বেড়ে যায়।

অ্যালকোহল:

চুলের প্রয়োজনীয় পুষ্টি উপাদান ক্যারোটিন। ক্যারাটিন এমন একটা উপাদান যা চুলের গঠন, আকার ঠিক রাখে। তবে অ্যালকোহল এই প্রোটিন সিস্টেমের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এতে করে চুল রুক্ষ হয়ে যায় এবং পড়ে যায়। এছাড়া অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ করলে মৃত্যু পর্যন্ত হতে পারে।

ডায়েট সোডা:

ডায়েট পানীয়তে কৃত্রিম চিনি থাকে। আপনার যদি এমনিতেই চুল পড়ার সমস্যা থাকে তবে ডায়েট সোডা এড়িয়ে চলুন।

জাঙ্ক ফুড:

জাঙ্ক ফুডে যে স্যাচুরেটেড ফুড থাকে তা কেবল আপনাকে মোটা বানায় না বরং এতে করে আপনার চুল পড়ার সমস্যাও বাড়ে। জাঙ্ক ফুড গুলো হরমোনের ভারসাম্যহীনতা তৈরি করে আর এতে করে চুল পড়ে। এছাড়া ওয়েলি খাবার খেলে মাথার স্কাল্পে র‌্যাশ তৈরি হয়।

কাচা ডিমের সাদা অংশ:

ডিম চুলের জন্য অনেক উপকারী তা বলার অপেক্ষা রাখে না। তবে ডিমের সাদা অংশ বায়োটিনের অভাব তৈরি করে। আর এই বায়োটিন ক্যারোটিন উৎপাদনে সাহায্য করে। এজন্য ডিম কাচা খাওয়া বাদ দিন।

মাছ:

অতিরিক্ত মাত্রায় পারদ গ্রহণ করলে  চুল পড়ে। সামুদ্রিক মাছ মার্কারির অন্যতম উৎস। শার্ক,তলোয়ার ফিস ,ম্যাকরেল, বিভিন্ন প্রজাতির টুনা ফিশে অনেক পারদ থাকে, যা চুল পড়ার অন্যতম কারণ।

সূত্র: এনডিটিভি ফুড

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

চুল পড়া বন্ধ করতে এই ৭টি খাবার এড়িয়ে চলুন

আপডেট টাইম : ০৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১