ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

এক কেজি ইয়েলো টি ১২ হাজার ২০০ টাকা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে এক কেজি চা-পাতা (ইয়েলো টি) ১২ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। বাজারে চাহিদা থাকায় সর্বোচ্চ দামে জেলার শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে (টিপিটিএবি) দুই কেজি ইয়েলো টি নিলামে ওঠে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে ২০তম নিলাম অনুষ্ঠানে পপুলার টি হাউজ কিনে নেয় ইয়েলো টি। চট্টগ্রামে নিলামে এই চায়ের দাম উঠেছিল ৮ হাজার ৩০০ টাকা।এসব তথ্য নিশ্চিত করেছেন টি প্ল্যান্টার অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিপিটিএবি) পরিচালক হেলাল আহমদ। তিনি বলেন, ‘প্রথমবারের মতো ‘ইয়েলো টি’ শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে নিলাম প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাবটি করে শ্রীমঙ্গল ব্রোকারস লিমিটেড। নিলামে এক কেজি চা-পাতা ১২ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।’
তিনি আরো বলেন, ‘চা একটি সুস্বাদু পানীয় খাদ্য। দেশের প্রতিটি অঞ্চলে এখন চায়ের কদর বেশি। আমরা সাধারণত ব্ল্যাক টি পান করে থাকি। এর মধ্যে স্পেশাল কিছু চা রয়েছে যেমন গ্রিন টি, লেমন টি ইত্যাদি। চায়ের মধ্যে দেশে সর্বপ্রথম নতুন করে উত্পাদন করা হচ্ছে ইয়েলো টি। উল্লেখিত চা উত্পাদন করা হচ্ছে হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের বৃন্দাবন চা-বাগানে। এর পাশাপাশি তারা উত্পাদন করছে হোয়াইট টি নামে আরো একটি চা, যার চাহিদা দেশে ব্যাপক।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

এক কেজি ইয়েলো টি ১২ হাজার ২০০ টাকা

আপডেট টাইম : ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১