ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

শিশুদের প্রতিদিন কেন ডিম খেতে হবে

বাঙালী কণ্ঠ ডেস্কঃ সবচেয়ে পুষ্টিকর খাবারগুলির মধ্যে ডিম একটি সে বিষয়ে কোন সন্দেহ নেই। সারাদিনে কাজের শক্তি যোগাতে হোক, রোগবালাই দূর করতে হোক বা ক্লান্তি মিটাতে ডিমের জুড়ি মেলা ভার। চিকিৎসকরা সবসময় ডিম খাওয়ার পরামর্শ দিয়ে আসছেন। নানা ধরনের ভিটামিন তো বটেই, অ্যান্টিঅক্সিডেন্টে ডিম ভরপুর। তবে নানা কারণে বড়দের তুলনায় শিশুদের ডিম খাওয়া বেশি জরুরী। এমনটাই বলছে সাম্প্রতিক গবেষণা।

ডিমের বেশ কিছু উপাদান শিশুদের মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। ‘আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন’-এ প্রকাশিত হওয়া এক গবেষণাপত্রে দেখানো হয়েছে, ৯ মাস বয়স থেকে যে সমস্ত শিশুদের প্রতি দিন ডিম খাওয়ানো হয়, তাদের মস্তিষ্কের গঠন অন্য শিশুদের তুলনায় ভাল হয়।

এই সমীক্ষাটির জন্য ১৬৩ জন শিশুকে বেছে নেওয়া হয়। তাদের বয়স ৭ থেকে ৯ মাসের মধ্যে। এর পরে তাদের দু’দলে ভাগ করে একদলকে টানা ৭ মাস রোজ ডিম খাওয়ানো হয়। অন্য দলের শিশুদের এই ৭ মাস একটিও ডিম খাওয়ানো হয়নি। দেখা গিয়েছে, প্রথম দলের শিশুদের মস্তিষ্কের বিকাশ তুলনামূলক ভাবে অনেকটাই বেশি হয়েছে।

এর আগে পর্যন্ত শিশুদের ১ বছর বয়স হওয়ার পরেই ডিম খাওয়ানোর পরামর্শ দিতেন চিকিৎসকেরা। ডিমের কারণে অ্যালার্জির সমস্যা হতে পারে ভেবেই ১ বছর পর্যন্ত অপেক্ষা করার কথা বলা হত। কিন্তু এই গবেষণায় দাবি করা হচ্ছে, তার আগেই শিশুদের ডিম দেওয়া উচিত। তা হলে তাদের মস্তিষ্কের বিকাশ তুলনায় তাড়াতাড়ি হবে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বলে দাবি করা হয়েছে এই গবেষণাপত্রে।

সূত্র: আনন্দবাজার 

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

শিশুদের প্রতিদিন কেন ডিম খেতে হবে

আপডেট টাইম : ০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১