ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুজিববর্ষ পালনে ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা খরচ ভারী বর্ষণে রাজধানী জলমগ্ন, নগরবাসীর দুর্ভোগ চরমে চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

ছুটির দিনে লাউ দিয়ে রান্না করুন শিং মাছের ঝোল

বাঙালী কণ্ঠ ডেস্কঃ আমাদের সবারই জানা শিং মাছে রয়েছে অনেক পুষ্টিগুণ। আর তার সঙ্গে যদি লাউ থাকে তাহলেতো কোন কথাই নেই। আর তাতেই ভোজনবিলাসী বাঙালি যেন ভাত খাবেন পেট পুরে। লাউ দিয়ে শিং মাছ ভালোবাসে না এমন মানুষ খুজে পাওয়াই কঠিন। এছাড়া লাউ দিয়ে যে কোন মাছ বা মাংস যেন অমৃত এক খাবার বাঙালির জন্য। তবে লাউ দিয়ে বেশি ভালো লাগে ইলিশ মাছ। আজ পাঠকদের জন্য রইলো লাউ দিয়ে শিং মাছের ঝোল রান্নার রেসিপি।

রান্নার জন্য যা যা দরকার 

১. শিং মাছ- ৫০০ গ্রাম

২. লাউ ফালি করে কাটা- অর্ধেক

৩. রসুন বাটা- ১ টেবিল চামচ

৪. পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ

৫. আদা বাটা- ১/২ টেবিল চামচ

৬. মরিচের গুঁড়ো- ১ টেবিল চামচ

৭. হলুদ গুঁড়ো- ১/২ টেবিল চামচ

৮. কাঁচামরিচ- ৪-৫টি

৯. জিরা গুঁড়ো- ১ টেবিল চামচ

১০. পেয়াজ কুচি- ৩ টেবিল চামচ

১১. ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ

১২. তেল- পরিমাণমতো

১৩. লবণ- স্বাদমতো

রান্না করবেন যেভাবে

প্রথমে শিং মাছ কেটে ধুয়ে নিন। এখন ফ্রাইপ্যানে তেল দিয়ে এতে পেয়াজকুচি দিয়ে ভেজে বাদামী কালার করে তাতে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো,মরিচের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিতে হবে। তারপর শিং মাছ ও পানি দিয়ে ভালোভাবে আর একটু কষাতে হবে। এখন এতে কাটা লাউ গুলো ও পানি দিয়ে ঢেকে দিতে হবে। সবশেষে লাউ সিদ্ধ হয়ে গেলে জিরা গুঁড়ো দিয়ে ৪-৫ মিনিট পর কাঁচামরিচ আর ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার লাউ দিয়ে শিং মাছের ঝোল।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মুজিববর্ষ পালনে ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা খরচ

ছুটির দিনে লাউ দিয়ে রান্না করুন শিং মাছের ঝোল

আপডেট টাইম : ০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১