ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

যে কারণে বরকে নিয়ে পালাল ঘোড়া (ভিডিও)

বাঙালী কণ্ঠ ডেস্কঃ সবাই চায় নিজের বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখতে। সেজন্য বিয়ে করতে কনের বাড়ি যাওয়ার সময় কেউ বেছে নেয় হেলিকপ্টার, কেউ হাতি, কেউ আবার ঘোড়া। তবে এই ঘোড়ায় চড়ে বিয়ে করতে গিয়ে বেশ বিপাকে পড়েছেন এক যুবক।

ভারতের রাজস্থানের রামপুরা গ্রামে এই ঘটনা ঘটেছে। ওই ঘটনা ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, বরের আগমনের প্রতীক্ষায় কনের বাড়ির সামনে অপেক্ষায় সবাই। রাজকীয় ভাবে ঘোড়ার চড়ে কনের বাড়িতে পৌঁছান বর। কিন্তু কনের বাড়ির সামনে থেকেই বরকে নিয়ে এক দৌঁড়ে পালিয়ে যায় ঘোড়া। ঘোড়ার সহিস কোনোভাবেই আটকাতে পারেনি ঘোড়াটিকে।

কনের বাড়ির সদস্যরা বরকে স্বাগত জানাতে বোমা ফোটাতে শুরু করলে ভয় পেয়ে এই কাণ্ড করে ঘোড়াটি। এ সময় বর ঘোড়ার পিঠ থেকে নামার চেষ্টা করেও পারেনি।

পরে অন্যরা গাড়ি আর মোটরসাইকেল নিয়ে ঘোড়াটির পিছু নেয়। বরকে নিয়ে চার কিলোমিটার দৌঁড়ানোর পর ঘোড়াটিকে থামানো সম্ভব হয়। অক্ষত অবস্থাতেই বিয়ের আসরে ফিরে আসেন বর।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

যে কারণে বরকে নিয়ে পালাল ঘোড়া (ভিডিও)

আপডেট টাইম : ০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১