ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

সবুজ ছোপ ধরা আলু খেলে ঘটতে পারে মারাত্মক বিপদ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ আমাদের প্রতিদিনকার খাদ্য তালিকায় একটি অতি প্রয়োজনীয় উপাদান হচ্ছে আলু। আমাদের দেশে আলু সবজি হিসেবেই ব্যবহার করা হয়। সহজে পচনশীল নয় বলে, অনেকেই বেশি করে আলু কিনে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে থাকেন।
দেখা যায়, অনেক সময়ে আলু বাড়িতে রেখে দিলে তাতে সবুজ দাগ ধরে যায়। মূলত রোদ এসে পড়লে, এই কাণ্ড হয়। কিন্তু এই আলু কি খাওয়া উচিত?

সবুজ ছাপ ধরা আলু খাওয়া মোটেই উচিত নয়। এমন বলেন চিকিৎসকরা। কারণ এতে আলুর মধ্যে সোলানাইন নামক বিষাক্ত উপাদান তৈরি হয়। সাধারণত রোদ এসে পড়লে আলুর মধ্যে ক্লোরেফিল তৈরি হতে থাকে। কিন্তু যত দিনে সেই ক্লোরেফিল দেখতে পাওয়া যায়, তত দিনে আলুর মধ্যে সোলানাইন নামক বিষ তৈরি হতে শুরু করেছে। মূলত কীটপতঙ্গ বা অন্য জীবাণুর থেকে নিজেকে রক্ষা করার জন্য আলু এই রাসায়নিকটি তৈরি করতে থাকে। মানুষের দেহে এটি বিষক্রিয়ার সৃষ্টি করে।

অনেকে আলুর এই সবুজ অংশটি কেটে ফেলে দিয়ে, বাকি আলুটি খান। কিন্তু তাতে কোনও লাভ হয় না। কারণ সোলানাইন গোটা আলুর মধ্যেই ছড়িয়ে যায়।

এই জাতীয় আলু খেলে কী সমস্যা হতে পারে?

এই উপাদানটি বেশি মাত্রায় শরীরে গেলে সাধারণত পেটের সমস্যা হয়। তবে এটির প্রতিক্রিয়া কেমন হবে, তা নির্ভর করছে যার শরীরে যাচ্ছে, তার ওজনের উপর। যাদের ওজন বেশি, চেহারা বড়- তাদের ক্ষেত্রে খুব বেশি প্রভাব নাও পড়তে পারে। কিন্তু যাদের ওজন কম, তাদের ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে এই সোলানাইন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটি বিপদ ডেকে আনতে পারে।

তবে আলুর মৌসুমের শুরুতে ক্ষেতের মধ্যে যে সবুজ আলু দেখতে পাওয়া যায় সে আলু সবুজ হলেও ঝুঁকিমুক্ত। কারণ সেগুলো ‘সোলানিন’ এর কারণে নয়, মাটির বাইরে থাকার কারণে সরাসরি সূর্যালোকের সংস্পর্শ পায় ও ক্লোরোফিলযুক্ত হয়। ফলে তা দেখতে সবুজ হলেও ক্ষতিকর নয়। কিন্তু সংরক্ষিত আলু সবুজ হলে তা মৃত্যুর কারণ হতে পারে বলে বলছেন গবেষকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

সবুজ ছোপ ধরা আলু খেলে ঘটতে পারে মারাত্মক বিপদ

আপডেট টাইম : ০৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১