ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

কৃষকদের প্রধান সমস্যা মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য, বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

উৎপাদন কম-বেশি যেমনই হোক, দেশের কৃষকদের প্রধান সমস্যা মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য। এ নিয়ে অনেক আলোচনা হয়েছে, সমাধানে কিছু উদ্যোগও নেওয়া হয়েছে।

কিন্তু বাস্তবতা হলো, দেশের কৃষকরা এখনো মধ্যস্বত্বভোগীর কাছে জিম্মি। একদিকে কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে ক্রেতাদের উচ্চমূল্যে কৃষিপণ্য ক্রয় করতে হচ্ছে। বস্তুত মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্যে কৃষিপণ্যের উৎপাদক-ক্রেতা উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ সমস্যা আমলে নিয়ে কৃষি বিপণন নীতিমালা-২০২২ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। আশা করা যায়, এ উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষক-ক্রেতা উভয়েই উপকৃত হবে। এ খসড়া নীতিমালায় কৃষিপণ্যের বিপণন ব্যবস্থাকে আধুনিকায়নের কথা বলা হয়েছে। কৃষিকে লাভজনক পেশায় রূপ দেওয়া, এ খাতে উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টি এবং ভোক্তাস্বার্থ নিশ্চিত করার ওপর গুরুত্ব প্রদানের বিষয়টিও প্রশংসার দাবি রাখে।

এ বিষয়ে নীতিমালায় বলা হয়েছে-আধুনিক বাজারকাঠামো, উন্নতমানের সংরক্ষণাগার, প্রক্রিয়াজাত কেন্দ্রসহ অবকাঠামো নির্মাণে গুরুত্ব প্রদান করা হবে। এ ছাড়া পাবলিক প্রাইভেট পার্টনাশিপের মাধ্যমে কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে রপ্তানিরও উদ্যোগ নেওয়া হবে। এসব প্রক্রিয়ার সঙ্গে কৃষি বিপণন অধিদপ্তরসহ বিভিন্ন কর্তৃপক্ষ যুক্ত থাকবে। আশা করা যায়, নীতিমালাটি বাস্তবায়িত হলে নিরাপদ কৃষিপণ্য উৎপাদিত হবে; পাশাপাশি কৃষক-ব্যবসায়ী- ভোক্তা সবাই উপকৃত হবেন।

আধুনিক প্রযুক্তি সহজলভ্য হওয়ায় গত একযুগেরও বেশি সময় হলো মানুষের কাছে বিভিন্ন তথ্যপ্রাপ্তি সহজ হয়েছে। এখন একজন কৃষক জানেন, তিনি যে দরে সবজি বিক্রি করছেন, ক্রেতা তার কয়েকগুণ বেশি দামে তা ক্রয় করছে। কিন্তু এসব তথ্য কৃষকের কাজে লাগছে না। কারণ, তারা মধ্যস্বত্বভোগীর কাছে জিম্মি। একইভাবে ক্রেতারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুর্নীতিবাজদের দৌরাত্ম্য থাকলে আলোচিত নীতিমালা বাস্তবায়িত হলেও কৃষক-ব্যবসায়ী-ভোক্তা কতটা উপকৃত হবেন, সে বিষয়ে সন্দেহ থেকেই যায়। কাজেই এক্ষেত্রে দুর্নীতি রোধ করতে হবে।

উৎপাদন ও আমদানি হ্রাস এবং খাদ্যশস্যের মূল্যবৃদ্ধির কারণে ৪৫টি দেশকে খাদ্য ঘাটতির তালিকায় রেখেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। অর্থনৈতিক সংকট, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, রোহিঙ্গাদের খাদ্যের জোগান এবং বৈশ্বিক খাদ্যশস্যের মূল্যবৃদ্ধির কারণে এ তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্যশস্যের উৎপাদনে চ্যালেঞ্জ বাড়ছে। এ প্রেক্ষাপটে দেশের কৃষকরা যাতে ন্যায্যমূল্য পান তা নিশ্চিত করতে হবে। করোনার আঘাত, মূল্যস্ফীতির চাপসহ বিভিন্ন কারণে দেশের বিপুলসংখ্যক মানুষ খুব কষ্টে দিনযাপন করছে। মধ্যস্বত্বভোগী ও অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ করতে যথাযথ পদক্ষেপ নেওয়া না হলে মানুষের কষ্ট দূর হবে না। কৃত্রিম সংকট তৈরি, অবৈধ মজুতদারি বা অন্য কোনো কৌশলে কৃষক-ব্যবসায়ী-ভোক্তার দুর্ভোগ সৃষ্টিকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারকে সময়মতো পদক্ষেপ নিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

কৃষকদের প্রধান সমস্যা মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য, বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

আপডেট টাইম : ০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২