ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

সরিষা চাষে মাঠে মাঠে হলুদ ফুলের সমারোহ

সরিষা চাষে মাঠে মাঠে হলুদ ফুলের সমারোহ। যেদিকে চোখ যায় সেদিকেই এ ফুলে রঙিন হয়ে উঠেছে মাঠ। এবার মাঠ জুড়ে চাষ হয়েছে বিভিন্ন জাতের সরিষা। এ সরিষার ফুলে মাঠ জুড়ে এখন প্রেম নগরে পরিণত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে ৬৩ হাজার ৫ শ’ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এবার লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর বেশি জমিতে এ সরিষার চাষাবাদ হয়েছে। দেশে ঋতু পরিবর্তনের সাথে সাথে যেমন প্রকৃতির রূপ বদলায়, তেমন বদলায় ফসলের মাঠ। আর সবুজ, সোনালী ও হলুদে সাজে ফসলের মাঠ। এমনি ফসলের মাঠ পরিবর্তনের এ পর্যায়ে হলুদ সরিষা ফুলের সমারোহের সৃষ্টি হয়েছে। শীত সকালে এ ফুলের দৃশ্য দেখে অনেকেই আবৃত্ত করে থাকে কবিতা। এ হলুদ ফুলের মাঠে মাঠে তরুণ তরুণীরা সেলফি তুলছে। চুলের খোপায় এ ফুলও গাতছে এবং তারা এ ফুল শপথে প্রেম বিনিময়ও করছে।

এদিকে গত বছরে জেলায় ৫৪ হাজার ৬শ ৫৫ হেক্টর জমিতে কৃষকেরা সরিষা চাষ করে লাভবান হয়েছে। এ মৌসুমে সরিষা চাষে ঝুকেছে কৃষকেরা। এ সরিষার মধ্যে টরি-৭, বারি-১৪, বীনা-৯, বীনা-১৪ আবাদ হয়েছে বেশি। তবে এবার বেশি সরিষা চাষাবাদ হয়েছে জেলার তাড়াশ, উল্লাপাড়া, কামারখন্দ, শাহজাদপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে। এছাড়াও ইউরিক অ্যাসিড মুক্ত ক্যলানীয়া জাতের সরিষা চাষ হয়েছে।

এ মৌসুমে সরিষা চাষের প্রণোদনা হিসাবে জেলায় ৩৫ হাজার ২০০ জন কৃষকদের মাঝে বিঘা প্রতি ১ কেজি বিজ, ২০ কেজি ডিএসপি এবং ১ কেজি এমওপি সার প্রধান করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বাবলু কুমার সূত্রধর আলোকিত বাংলাদেশকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী ৩ বছরে ভোজ্য তেলের ৪০% বাড়াতে হবে। এ জেলায় গত বছরের চাইতে ৮ হাজার ৮শ ৪৫ হেক্টর জমিতে বেশি সরিষা চাষ হয়েছে।

এছাড়াও সরিষার ফলন বৃদ্ধির লক্ষ্য সরিষার জমিতে মৌ-বাক্স বসানো হয়েছে। সিরাজগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে আগত মৌচাষীরা এ মৌ বাক্স বসিয়েছে। জেলায় এবার মধু উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে সাড়ে ৩’শ মেঃ টন। ইতিমধ্যেই মধু উৎপাদন হয়েছে ৮২ মেঃ টন। এ মধু সংগ্রহের লক্ষমাত্রা অর্জিত হবে বলে তিনি উল্লেখ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

সরিষা চাষে মাঠে মাঠে হলুদ ফুলের সমারোহ

আপডেট টাইম : ০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩