ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

জানুয়ারিতেই পাতাল রেলের জগতে প্রবেশ করবে বাংলাদেশ

চলতি মাসের শেষ সপ্তাহে পাতাল রেলের জগতে প্রবেশ করবে বাংলাদেশ। জানুয়ারির শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাতাল রেলের নির্মাণকাজ উদ্বোধন করবেন।

কমলাপুর থেকে এয়ারপোর্ট ও পিতলগঞ্জ পর্যন্ত নতুন এ পথ তৈরি করতে যাচ্ছে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এমআরটির লাইন ওয়ানের আওতায় কমলাপুর থেকে এয়ারপোর্টের তৃতীয় টার্মিনাল পর্যন্ত হবে এ রেলপথ।

দীর্ঘ ২৬ দশমিক ৬ কিলোমিটারের এ রেলপথটির পাতাল অংশ ১৬ দশমিক ৪ কিলোমিটার, আর উড়াল অংশ ১০ দশমিক ২ কিলোমিটার।

ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দীক সংবাদমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাতাল রেলের নির্মাণকাজ উদ্বোধন করবেন। এ বিষয়ে একটি পত্র সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠিয়েছি। যেকোনো দিন আমরা তারিখ পেয়ে যেতে পারি। সেভাবেই নির্মাণকাজ শুরুর প্রস্তুতি নিচ্ছি। তিনি বলেন, মেট্রোরেল প্রকল্প পাতাল পথ তৈরির জন্য চারটি পয়েন্টে সুড়ঙ্গ করে বোরিং মেশিন প্রবেশ করানো হবে। দ্রুত কাজ শেষ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে অতিরিক্ত সুড়ঙ্গ পথ তৈরির মেশিন (বোরিং) রাখার নির্দেশনা দেওয়া হবে। এতে কোনো মেশিন নষ্ট হলেও কাজ থেমে থাকবে না।

প্রাথমিক পরিকল্পনা অনুসারে এমআরটি লাইন ওয়ানের কাজ ২০২৬ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

জানুয়ারিতেই পাতাল রেলের জগতে প্রবেশ করবে বাংলাদেশ

আপডেট টাইম : ০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩