ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

কোন এলাকার মশা শক্তিশালী, জানালেন মেয়র আতিক

শহরের অভিজাত এলাকার তুলনায় শিল্প–কারখানা এলাকার মশা বেশি শক্তিশালী বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

আজ সোমবার ডিএনসিসি প্রতিনিধি দলের যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র এ কথা বলেন।

তিনি  বলেন, মায়ামি শহরে প্রত্যেক ওয়ার্ডভিত্তিক মশা নিয়ে তারা কাজ করে। তাদের মতে, শিল্প–কারখানা এলাকার মশা অনেক শক্তিশালী। অভিজাত এলাকার মশা ততটা শক্তিশালী না। তাই এলাকা ভিত্তিক মশা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে হবে। এ জন্য কারিগরি সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে মায়ামি বিশেষজ্ঞরা প্রশিক্ষণ দেবেন।

আতিকুল ইসলাম বলেন, ‘আমরা ৫০ বছরের নিয়ম একদিনে পরিবর্তন করতে পারব না। মশক ল্যাবসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তাহলে মশামুক্ত শহর গড়তে পারব।’

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘দুটি শহরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অভিজ্ঞতা বিনিময় সমস্যা সমাধানে বেশ কাজে দেবে। আশা করি যুক্তরাষ্ট্র সরকার সহযোগিতা করে যাবে। এতে যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে।’

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

কোন এলাকার মশা শক্তিশালী, জানালেন মেয়র আতিক

আপডেট টাইম : ০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩