ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

৯ থানার বাসিন্দাদের সেবায় আফতাবনগরে নতুন পাসপোর্ট অফিস

রাজধানীর ৯টি থানার বাসিন্দাদের সেবা প্রদানের লক্ষ্যে নতুন পাসপোর্ট অফিস চালু হচ্ছে আফতাবনগরে। আগামীকাল রবিবার (৭ মে) আফতাব নগরের এফ ব্লকের ২ নম্বর সেক্টরের ৪ তলা একটি ভবনে ‘আঞ্চলিক পাসপোর্ট অফিস ঢাকা পূর্ব’এর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে পাসপোর্ট সেবা কার্যক্রম শুরু হবে।

শনিবার (৬ মে) মোবাইল ফোনে গভ.ইনফো থেকে এক ক্ষুদে বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, ‘মুগদা, সবুজবাগ, শাহজাহানপুর, খিলগাঁও, রামপুরা, মতিঝিল, পল্টন, বাড্ডা, হাতিরঝিল থানার ই-পাসপোর্ট সেবা আগামী ৭ মে থেকে আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা পূর্ব (আফতাবনগর) হতে দেওয়া হবে’।

উদ্বোধনের দিন থেকেই নতুন অফিসে প্রত্যাশীরা সেবা পাবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। নতুন এ পাসপোর্ট অফিস থেকে প্রতিদিন ৫০০-৬০০ জন সেবা নিতে পারবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকার মধ্যে অন্যতম আধুনিক একটি পাসপোর্ট অফিস হতে যাচ্ছে এই আঞ্চলিক অফিসটি। উদ্বোধনের পর প্রতিদিন সকাল ৯টা থেকে সেবা গ্রহীতারা পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

৯ থানার বাসিন্দাদের সেবায় আফতাবনগরে নতুন পাসপোর্ট অফিস

আপডেট টাইম : ০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩