ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

রাজবাড়ীতে পদ্মায় জেলের জালে ১৩ কেজির সিলভার কার্প

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে শনিবার জেলের জালে ধরা পড়ে ১৩ কেজির সিলভার কার্প। মাছটি ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।

আজ শনিবার সকালে ঘাটের দুলাল চালাকের আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৬৫০ টাকা কেজি দরে মোট ৮ হাজার ৪৫০ টাকায় স্থানীয় মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা মাছটি কিনে নেন।

পরে মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৫০০ টাকা লাভে তিনি বিক্রি করেন।

মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা বলেন, কয়েক দিন পরই পবিত্র ঈদুল আজহা। এ কারণে অনেকে মাছ কেনা বাদ দিয়েছেন। এর ফলে এখন তুলনামূলক মাছের দাম কম যাচ্ছে। এখন ঈদের সামনে না হলে মাছটি হাজার টাকার ওপরে প্রতি কেজি দাম হতো।

স্থানীয় সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে পদ্মা নদীতে পানি বাড়তে শুরু করেছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে জেলেদের জালে মাঝেমধ্যেই ধরা পড়ছে বড় পাঙ্গাশ, বাঘাইড় ও রুইসহ সিলভার কার্পজাতীয় মাছ।

ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, পদ্মা নদীতে এমন বড় সিলভার কার্প খুব বেশি পাওয়া যায় না। হঠাৎ বিগহেডজাতীয় মাছের দেখা মিললেও এত বড় সিলভার কার্প মাছ খুব একটা ধরা পড়ে না।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

রাজবাড়ীতে পদ্মায় জেলের জালে ১৩ কেজির সিলভার কার্প

আপডেট টাইম : ০৬:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩