ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

বয়সে ছোট প্রেমিকই পছন্দ ঐশ্বরিয়ার

বাঙালী কণ্ঠ নিউজঃ  নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় ছবি ‘হামারা দিল আপকে পাস হ্যায়’,-এ  প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল অনিল কাপুর ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে। তারপর আর কোনো ছবিতেই একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে।  ফের ১৭ বছর পর তাঁরা আসছেন একই ছবিতে। ছবির নাম ‘ফান্নে খাঁ’। তবে এই ছবিতে অনিল কাপুর ও রাইসুন্দরীকে দেখা যাবে না জুটিতে বরং ঐশ্বরিয়াকে প্রেম করতে দেখা যাবে তাঁর থেকে বয়সে অনেক ছোট একজনের সঙ্গে। এই ছবিতে বয়সে ছোট প্রেমিকই পছন্দ ঐশ্বরিয়ার।

সবশেষ ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চনকে দেখা গিয়েছিল রণবীর কাপুরের বিপরীতে। এইরকম এক ব্যতিক্রমী জুটিকে নিয়ে শোরগোলও ছিল যথেষ্ট। কিন্তু বড়পর্দায় তাঁদের কেমিস্ট্রি ছিল চোখে পড়ার মতো। আবারও বলিউড পেতে চলেছে এক ব্যতিক্রমী জুটিকে।

আর তাঁদের মধ্যে একমাত্র কমন ফ্যাক্টর ঐশ্বরিয়া রাই বচ্চন। যদিও এখনও অবধি ঠিক হয়নি যে, কে থাকছেন রাইসুন্দরীর বিপরীতে।

রাজকুমার রাও না ভিকি কৌশল কাকে দেখা যাবে ঐশ্বরিয়ার সঙ্গে? তা নিয়েই জল্পনা। একদিকে বলিউডের এই মুহূর্তের সবচেয়ে এক্সপেরিমেন্টাল অভিনতা রাজকুমার, যাঁর বিপরীতে ঐশ্বরিয়াকে দেখার অপেক্ষা অবশ্যই থাকবে তাঁর ফ্যানেদের। অন্যদিকে বি-টাউনের নতুন সেনসেশন ভিকি কৌশল। পরিচালক মেঘনা গুলজারের পরবর্তী ছবিতে যাঁকে দেখা যাবে আলিয়া ভাটের সঙ্গে।

আগস্ট মাসে শুরু হবে ‘ফান্নে খাঁ’র শুটিং। যেখানে অনিল কাপুর একজন সংগীতশিল্পী। শোনা যাচ্ছে এই ছবিতে সত্যিই গান গাইবেন তিনি। ইতিমধ্যে রেকর্ডও করেছেন বেশ কিছু গান। তবে শুধু অনিলই নয় এই ছবিতে প্রথমবার গান গেয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চনও। সূত্র: সংবাদ প্রতিদিন

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

বয়সে ছোট প্রেমিকই পছন্দ ঐশ্বরিয়ার

আপডেট টাইম : ১০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭